মমতা-শুভেন্দুর মোবাইল নিয়ে নেওয়ার নির্দেশ! গণনাকেন্দ্র থেকে অভিষেককে বের করল কমিশন! - 24 Ghanta Bangla News
Home

মমতা-শুভেন্দুর মোবাইল নিয়ে নেওয়ার নির্দেশ! গণনাকেন্দ্র থেকে অভিষেককে বের করল কমিশন!

Spread the love

কলকাতা: ভবানীপুর কেন্দ্রের ভোটগণনা চলাকালীন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে নজিরবিহীন কড়াকড়ি দেখাল নির্বাচন কমিশন। নিয়ম লঙ্ঘন করায় মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর ফোন সরিয়ে নেওয়ার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কেন্দ্র …

কলকাতা: ভবানীপুর কেন্দ্রের ভোটগণনা চলাকালীন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে নজিরবিহীন কড়াকড়ি দেখাল নির্বাচন কমিশন। নিয়ম লঙ্ঘন করায় মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর ফোন সরিয়ে নেওয়ার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কেন্দ্র থেকে বের করে দিল কমিশন।

গণনাকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন৷ সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী গণনার পরিস্থিতি দেখতে গেলে কমিশন তাঁদের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দেয়৷ বিধিনিয়ম অনুযায়ী, প্রার্থী বা এজেন্টদের ফোন নিয়ে ভেতরে থাকার অনুমতি নেই৷

অভিষেককে কেন্দ্র ত্যাগের নির্দেশ

এদিন সাখাওয়াত মেমোরিয়াল গণনাকেন্দ্রে পৌঁছেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তিনি সেখানে উপস্থিত হতেই নির্বাচন কমিশন তাঁকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়৷ কমিশনের পক্ষ থেকে জানানো হয়, গণনাকেন্দ্রের ভেতরে শুধুমাত্র সংশ্লিষ্ট প্রার্থী অথবা তাঁদের নির্ধারিত কাউন্টিং এজেন্টরাই থাকতে পারেন৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই আসনের প্রার্থী নন, তাই তাঁর ভেতরে থাকার আইনি এক্তিয়ার নেই৷ কমিশনের এই কড়া অবস্থানে গণনাকেন্দ্রের অন্দরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। যদিও নিয়ম মেনে শেষ পর্যন্ত তাঁকে কেন্দ্র থেকে বেরিয়ে যেতে হয়।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *