শিলিগুড়িতে ধুন্ধুমার! আগে থেকেই খোলা ৫টি ব্যালট ট্রাঙ্ক? কারচুপির অভিযোগে সরব তৃণমূল
শিলিগুড়ি: শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের ভোট গণনাকেন্দ্রে পোস্টাল ব্যালট খোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মারাত্মক কারচুপির অভিযোগ তোলায় বর্তমানে ওই কেন্দ্রে পোস্টাল ব্যালটের গণনা …
শিলিগুড়ি: শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের ভোট গণনাকেন্দ্রে পোস্টাল ব্যালট খোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মারাত্মক কারচুপির অভিযোগ তোলায় বর্তমানে ওই কেন্দ্রে পোস্টাল ব্যালটের গণনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। (Siliguri Election Counting Controversy)
গণনা শুরু হওয়ার পর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা অভিযোগ করেন যে, পোস্টাল ব্যালটের জন্য নির্দিষ্ট মোট ছ’টি ট্রাঙ্কের মধ্যে ৫টি ট্রাঙ্ক আগে থেকেই খোলা ছিল। তাঁদের দাবি, গণনার নিয়ম অনুযায়ী সমস্ত ট্রাঙ্ক প্রার্থী বা তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতেই খোলার কথা থাকলেও এখানে তার আগেই তালা খোলা অবস্থায় পাওয়া গিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে গণনাকেন্দ্রের ভেতরে তৃণমূল কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁরা প্রিসাইডিং অফিসার ও নির্বাচন আধিকারিকদের ঘিরে প্রতিবাদ শুরু করেন। তৃণমূলের স্পষ্ট অভিযোগ, ভোট গণনায় কারচুপি করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।