Baharampur Election Result 2026 LIVE: তিন দশক পর অধীর পা রাখতে পারবেন বিধানসভায়? - Bengali News | Baharampur Election Results 2026 LIVE Counting and Updates in Bengali on West Bengal Assembly poll MLA winner party TMC BJP CPIM Congress latest news today - 24 Ghanta Bangla News
Home

Baharampur Election Result 2026 LIVE: তিন দশক পর অধীর পা রাখতে পারবেন বিধানসভায়? – Bengali News | Baharampur Election Results 2026 LIVE Counting and Updates in Bengali on West Bengal Assembly poll MLA winner party TMC BJP CPIM Congress latest news today

Spread the love

বহরমপুরে শেষ হাসি হাসবেন কে?Image Credit: TV9 Bangla

 

সকাল ৮ টা ৪৩ : পোস্টাল ব্যালটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। 

বহরমপুর: মুর্শিদাবাদ জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হল বহরমপুর। এটি বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এবারের নির্বাচনে বহরমপুরে সবচেয়ে চর্চিত বিষয় অধীর চৌধুরীর প্রার্থী হওয়া। তিন দশক পর বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান এই নেতা।

ভারতের সীমানা নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ৭২ নম্বর এই বিধানসভা কেন্দ্রটি বহরমপুর পৌরসভা এবং বহরমপুর সমষ্টি উন্নয়ন ব্লকের ভাকুড়ি-১, দৌলতাবাদ, গুরুদাসপুর, হাতিনগর ও মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। বহরমপুর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ইতিহাস বেশ তাৎপর্যপূর্ণ। ১৯৫১ সালে স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে এখান থেকে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেসের বিজয় কুমার ঘোষ। এরপর বিভিন্ন সময়ে এই আসনে কংগ্রেস, সিপিআই এবং আরএসপি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। দীর্ঘ সময় ধরে এই কেন্দ্রটি কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। বিশেষ করে মনোজ চক্রবর্তী এই আসন থেকে টানা কয়েকবার (২০০৬ সালে নির্দল হিসেবে এবং পরে কংগ্রেসের টিকিটে) জয়লাভ করে নিজের আধিপত্য বজায় রেখেছিলেন।

তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এখানে এক ঐতিহাসিক রাজনৈতিক রদবদল ঘটে। দীর্ঘদিনের কংগ্রেস আধিপত্য খর্ব করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুব্রত মৈত্র (কাঞ্চন) জয়ী হন। তিনি তৃণমূল কংগ্রেসের নাড়ুগোপাল মুখোপাধ্যায়কে প্রায় ২৬,৮৫২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এটি ছিল এই কেন্দ্রে বিজেপির প্রথম জয়। বর্তমানে সুব্রত মৈত্রই এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক। ঐতিহাসিক ও প্রশাসনিক গুরুত্বের কারণে এই কেন্দ্রটি সর্বদা রাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকে।

বহরমপুরে প্রার্থী কারা?

বিজেপি-সুব্রত মৈত্র

কংগ্রেস-অধীর চৌধুরী

তৃণমূল-নাড়ুগোপাল মুখোপাধ্যায়

সিপিআই(এম-এল)-আব্দুল কাসেম শেখ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *