Sameer Rizvi case : বান্ধবীকে ‘আয়াত’ মুখস্থ করানো থেকে বিকিনি পরা ছবি ডিলিটের নির্দেশ, বিতর্কের কেন্দ্রে সমীর রিজভী? - Bengali News | Massive controversy hits sameer rizvi over allegations of religious conversion and restrictions on yasa sagar - 24 Ghanta Bangla News
Home

Sameer Rizvi case : বান্ধবীকে ‘আয়াত’ মুখস্থ করানো থেকে বিকিনি পরা ছবি ডিলিটের নির্দেশ, বিতর্কের কেন্দ্রে সমীর রিজভী? – Bengali News | Massive controversy hits sameer rizvi over allegations of religious conversion and restrictions on yasa sagar

Spread the love

Massive Controversy Hits Sameer Rizvi Over Allegations of Religious Conversion and Restrictions on Yasa Sagar.Image Credit: PTI

কলকাতা : আইপিএলে (IPL 2026) এবার ভয়ঙ্কর অভিযোগ উঠল উত্তপ্রদেশের (Uttar Pradesh) একজন ক্রিকেটারকে ঘিরে। শোনা গিয়েছে, বান্ধবী ইয়াসা সাগরকে (Yasa Sagar) ধর্মান্তকরণ করা ছাড়াও একাধিক বিধিনিষেধ চাপিয়ে দিয়েছিলেন ক্রিকেটার সমীর রিজভী (Sameer Rizvi)। চলতি আইপিএলে দিল্লির (Delhi Capitals) হয়ে খেললেও এই ঘটনা ইতিমধ্যেই আইপিএলের উত্তাপ বাড়িয়ে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার। শোনা গিয়েছে, নিজের প্রেমিকা ইয়াসা সাগরের সঙ্গেই এই কান্ড ঘটিয়েছেন সমীর। ইয়াসা পেশাগতভাবে একজন হোস্ট বা উপস্থাপিকা। একজন সাংবাদিক তাঁর এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে জানিয়েছেন এই ঘটনার বিষয়ে। অভিষেক ত্রিপাঠি নামে সেই সাংবাদিকের মত, সমীর নাকি তাঁর প্রেমিকাকে জোর করে নানারকম মুসলিম রীতিনীতি, মুসলিম আচরণ পালনের জন্য বাধ্য করেছেন। এশার সোশ্যাল মিডিয়ার বেশ কিছু পোস্টও নাকি ডিলিট করতে বাধ্য করেছেন সমীর। শোনা গিয়েছে, কোনও ক্রিকেটারের সঙ্গে যেন হ্যান্ডশেকও যেন না করেন ইয়াসা, এমনই নির্দেশ ছিল সমীরের। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। জানানো হয়েছে, সমীর নাকি এশার ধর্মান্তকরণের চেষ্টাও করেছিলেন। বিতর্কে আরও ঘি ঢেলে বলা হয়েছে, ওই ক্রিকেটার যখন প্র্যাকটিসে থাকেন, তখন আয়াত মুখস্থ করতে বলা হয় ইয়াসাকে। অভিষেক প্রশ্ন করেছেন, এই ধর্মান্তকরণের কী কোনও নির্দিষ্ট কারণ আছে নাকি এই অভিযোগ জোর করে করা হয়েছে?

সেই সাংবাদিকের এক্স পোস্টে কোনও ক্রিকেটারের নাম লেখা না থাকলেও নেটিজেনরা আন্দাজ করে নেন, সমীর রিজভীর কথা। কারণ, তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ইয়াসা সাগরের। আগেই প্রেমের গুঞ্জন উঠেছিল তাঁদের ঘিরে। যদিও এই মুহূর্তে ইয়াসা বা সমীর, কেউই এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তাই এই বিস্ফোরক অভিযোগ আপাতত গুজবের পর্যায়েই রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *