Gold Price on 3 October: বাম্পার অফার! পুজো মিটতেই একধাক্কায় ৬০০০ টাকা কমে গেল সোনার দাম, এই সুযোগ মিস করবেন না – Bengali News | Gold Silver Price on 3 October 2025 in Kolkata, West Bengal, Big Drop in Gold Price, Gold Rate Decreased by 6000 rs, Silver Price Also Cut
কলকাতা: চোখের পলকে কেটে গেল দুর্গাপুজো। দশমী কেটে আজ একাদশী। আজ পুজো কাটতেই একধাক্কায় কমে গেল সোনার দাম। পুজোর আগে যেখানে ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম, আজ সেখানেই ৬ হাজার টাকা কমে গেল সোনার দাম। পাশাপাশি কমে গিয়েছে রুপোর দামও। আজ কত দাম রয়েছে সোনা-রুপোর, জেনে নিন-
২৪ ক্যারেট সোনার দাম-
আজ, ৩ অক্টোবর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৮০৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৮০ হাজার ৪০০ টাকা। একদিনে ৬৫০০ টাকা দাম কমেছে সোনার।
২২ ক্যারেট সোনার দাম-
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ হাজার ৮২০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৮ হাজার ২০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ লক্ষ ৮২ হাজার টাকা। একদিনে ৬ হাজার টাকা দাম কমেছে সোনার।
১৮ ক্যারেট সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ছিল ৮ হাজার ৮৫৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮৮ হাজার ৫৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৮৫ হাজার ৩০০ টাকা। একদিনে ৪৯০০ টাকা দাম কমেছে সোনার।
রুপোর দাম-
সোনার দাম যেমন কমেছে, তেমনই রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৫ হাজার ১০০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৫১ হাজার টাকা। একদিনে রুপোর দাম ২ হাজার টাকা কমেছে।