সত্যজিতের ছবিতে সুযোগ পেলে কোন চরিত্র বেছে নিতেন অনির্বাণ-ইশা-অর্ণরা?
অনির্বাণ চক্রবর্তী
সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্রগুলির মধ্যে যেকোনও একটি বা দু’টি বেছে নেওয়ার মতো কঠিন কাজ আর হয় না। অন্তত ‘একেন বাবু’ তেমনটাই মনে করেন। কারণ সত্যজিতের প্রতিটি চরিত্রই অত্যন্ত লোভনীয়। পর্দায় তিনি ‘জটায়ু’ হয়েছেন, তবে সত্যজিতের পরিচালনায় ‘জটায়ু’ করার সুযোগ পেলে, সেই প্রস্তাব ফিরিয়ে দিতেন বলে অনির্বাণ। কিন্তু কেন? অনির্বাণ বলেন, ‘কারণ সত্যজিৎ রায়ের ‘জটায়ু’ আইকনিক। সন্তোষ দত্ত থাকাকালীন সেই চরিত্রে আমার অভিনয় করা দৃষ্টতা হতো। এখন করছি কারণ, সত্যজিৎ রায় নেই। আর জটায়ু হওয়ার মতো অন্য কেউ নেই। সেই কারণেই সাহস নিয়ে এগিয়েছি।’ ‘জটায়ু’ করতে না চাইলেও, ‘হীরক রাজার দেশে’র কোনও একটি চরিত্র করার সুযোগ পেলে খুশি হতেন অনির্বাণ।’