Patanjali: চাষবাস থেকে সৌরবিদ্যুৎ, তলে তলেই দেশের 'বিকাশের' কাজ করছে পতঞ্জলি - Bengali News | From Organic Farming to Solar Energy: How Patanjali Is Working to Protect the Environment - 24 Ghanta Bangla News
Home

Patanjali: চাষবাস থেকে সৌরবিদ্যুৎ, তলে তলেই দেশের ‘বিকাশের’ কাজ করছে পতঞ্জলি – Bengali News | From Organic Farming to Solar Energy: How Patanjali Is Working to Protect the Environment

Spread the love

পতঞ্জলির প্রতিষ্ঠাতা রামদেবImage Credit: PTI

নয়াদিল্লি: পতঞ্জলি মানে সাধারণের মনে একটাই ধারণা, যোগাসন। কেউ যদি আরও একটু গভীর ভাবে চিন্তা করেন তা হলে বলতে পারেন, শরীর-স্বাস্থ্যের কথা। সর্বোপরি সুস্বাস্থ্যের কথা। কিন্তু এটাই শেষ নয়। শুধু সাধারণ মানুষ নন, পতঞ্জলি ভাবে পরিবেশের কথাও। পরিবেশ থাকলে প্রাণ থাকবে, পৃথিবী থাকলে মানুষ থাকবে। সেটা জানে পতঞ্জলি। কিন্তু কীভাবে?

জৈব পদ্ধতিতে চাষবাস

জৈব পদ্ধতিতে চাষবাস করায় উৎসাহ দিচ্ছে পতঞ্জলি। সম্প্রতি পতঞ্জলি অর্গানিক রিসার্চ ইনস্টিটিউট তৈরি করছে জৈব বা অর্গানিক সার ও পেস্টিসাইড। সাধারণ পেস্টিসাইড মানেই বিষাক্ত রসায়নিক। যা শস্যের জন্যও ক্ষতিকর, কৃষকদের জন্যও। কিন্তু পেস্টিসাইড ছাড়া শস্যের ফলনও সম্ভব নয়। এই পরিস্থিতি মাটির উর্বরতা বৃদ্ধির জন্য ও শস্যের গুণমান বাড়ানোর উদ্দেশে নতুন জৈব সার ও পেস্টিসাইড তৈরি করেছে তাঁরা।

কাজ করছে সৌর বিদ্যুৎ নিয়েও

সৌর বিদ্যুৎ প্রকল্পেও বিনিয়োগ বাড়িয়েছে পতঞ্জলি। ইতিমধ্যে সৌর বিদ্য়ুৎ তৈরিতে সক্ষম প্য়ানেল, ইনভার্টার এবং ব্যাটারি তৈরি করেছে পতঞ্জলি। যা অন্যান্য সংস্থাগুলির সৌর বিদ্যুৎ ক্ষমতাসম্পন্ন পণ্য়ের তুলনায় অনেকটাই সস্তা। মূলত দেশের প্রতিটি গ্রাম ও শহরে পতঞ্জলি বিদ্যুৎ কেন্দ্র তৈরির লক্ষ্যেই কাজ করছে রামদেবের সংস্থা।

বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও ভাবছে পতঞ্জলি

বর্তমানে দেশে সবচেয়ে বেশি সমস্যা এটাই। যে দিকেই চোখ যায়, সেই দিকেই আবর্জনার স্তূপ। আর এই স্তূপ পরিষ্কার করতে প্রয়োজন যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার। সংস্থা তরফে জানা গিয়েছে, পতঞ্জলি বিশ্ববিদ্যালয় একটি অনন্য বর্জ্য় ব্যবস্থাপনা উদ্যোগ চালু করেছে। যার মাধ্যমে প্রাচীন জ্ঞান এবং আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করেই হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *