বাসের সামনের অংশটা আর নেই! ট্রাকের ধাক্কায় পিষে মৃত্যু ৭ জনের, আহত ২০ - Bengali News | Bus Truck Collided on Delhi Jammu Highway, At Least 7 Killed, 20 Injured from Same Family - 24 Ghanta Bangla News
Home

বাসের সামনের অংশটা আর নেই! ট্রাকের ধাক্কায় পিষে মৃত্যু ৭ জনের, আহত ২০ – Bengali News | Bus Truck Collided on Delhi Jammu Highway, At Least 7 Killed, 20 Injured from Same Family

Spread the love

দুমড়ে-মুচড়ে গিয়েছে বাসটি।Image Credit source: Twitter

শ্রীনগর: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। মুখোমুখি মিনি বাস-ট্রাকের সংঘর্ষ। মৃত কমপক্ষে ৭ জন। জখম আরও ২০ জন। শুক্রবার সকালে দিল্লি-জম্মু জাতীয় সড়কের উপরে এই দুর্ঘটনা ঘটে।  জানা গিয়েছে, বাসটিতে পুণ্যার্থীরা ছিলেন। সকলে বৈষ্ণোদেবী যাচ্ছিলেন।

এ দিন ভোরে  আম্বালার কাছে দুর্ঘটনা ঘটে। উত্তর প্রদেশ থেকে বাসটি জম্মু যাচ্ছিল। বাসে ৩০ জন পুণ্যার্থী ছিলেন। সকলেই একই পরিবারের সদস্য। জানা গিয়েছে, দিল্লি-জম্মু জাতীয় সড়কের উপরে ট্রাকটি যাচ্ছিল। পিছনেই ছিল বাসটি। হঠাৎ ট্রাকটি ব্রেক মারে কোনও কারণে। পিছনের বাস চালক ব্রেক মারার চেষ্টা করলেও, সম্ভব হয়নি। সজোরে গিয়ে বাসটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ।

ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। গুরুতর জখম আরও ২০ জন।

দুর্ঘটনার পরই ট্রাকচালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ট্রাকটিকে আটক করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *