Boat Tragedy: নৌকাবিহারে বিপর্যয়! দমকা হাওয়া দিতেই উল্টে গেল সরকারি বোট, মৃত বহু পর্যটক - Bengali News | Jabalpur Boat Tragedy: Tourist Boat Capsizes in Strong Winds, Several Dead in Madhya Pradesh - 24 Ghanta Bangla News
Home

Boat Tragedy: নৌকাবিহারে বিপর্যয়! দমকা হাওয়া দিতেই উল্টে গেল সরকারি বোট, মৃত বহু পর্যটক – Bengali News | Jabalpur Boat Tragedy: Tourist Boat Capsizes in Strong Winds, Several Dead in Madhya Pradesh

Spread the love

ডুবে গেল সরকারি বোট। মৃত বহু পর্যটক।Image Credit: X

জব্বলপুর: নর্মদা ভ্রমণে বেরিয়েছিলেন, কিন্তু এক পলকেই তা বিপর্যয়ে পরিণত হল। বৃহস্পতিবার মাঝ নদীতে উল্টে গেল পর্যটক বোঝাই ক্রুজ বোট। নদীতে ডুবে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। নিখোঁজ আরও অনেক পর্যটক। কোথায় ঘটল এই দুর্ঘটনা?

বৃহস্পতিবার মধ্য প্রদেশের খামারিয়া দ্বীপের বারগি বাঁধে সফর করছিলেন পর্যটকরা। মধ্য প্রদেশ পর্যটন দফতরের পরিচালিত এই ক্রুজ বোট। জানা গিয়েছে, ওই বোটে মোট ২৯ জন পর্যটক ছিলেন। আচমকাই ঝড় ওঠে, জল উত্তাল হতেই করুজ বোটটি নিয়ন্ত্রণ হারায় এবং ডুবে যায়।

আধিকারিক সূত্রে খবর, জলে পড়ে যাওয়ার পর বোটের ১৫ জন যাত্রী সাঁতার কেটে পাড়ে চলে আসতে পারলেও, বাকিরা পারেননি। তারা জলেই খাবি খেতে থাকেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। এখনও পর্যন্ত চার জনের দেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে দুইজন মহিলা। তবে অসমর্থিত সূত্রে খবর, অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে, আটজন এখনও নিখোঁজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আচমকা দমকা হাওয়া ও ঝড় ওঠার কারণেই বোটটি আটকে পড়ে। পাড়ে ফেরার চেষ্টা করলেও, প্রবল হাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর পৌঁছে যায় এবং রাতভর উদ্ধারকাজ  চালায়। তবে বাঁধের জল গাঢ রঙের হওয়ায় এবং দৃশ্যমানতা কম থাকায় সার্চ লাইট দিয়েও খুঁজতে সমস্যা হচ্ছিল।

দুর্ঘটনার খবর পেয়েই জেলাশাসক ও পুলিশ সুপারিন্টডেন্ট ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধার হওয়া পর্যটকদের দ্রুত জব্বলপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *