Titagarh TMC Councillor: ভোটের দিন রাস্তা থেকে তৃণমূল কাউন্সিলরকে তুলে নিয়ে গেল পুলিশ, কেন? – Bengali News | WB Assembly Election 2026: TMC Councillor Arrested in Titagarh
টিটাগড় কাউন্সিলর গ্রেফতারImage Credit: Tv9 Bangla
টিটাগড় : দ্বিতীয় দফার ভোট চলছে রাজ্যে (West Bengal Assembly Election 2026)। বিকেল পর্যন্ত বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা সামনে এসেছে। ইভিএম নিয়েও একাধিক অভিযোগ উঠেছে। ক্যানিংয়ে উত্তেজনা ছড়িয়েছে। সকাল সকাল রক্ত ঝড়েছে নদিয়ার চাপড়ায়। তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে, ভোটের দিনই গ্রেফতার করা হল টিটাগড়ের কাউন্সিলরকে (Titagarh Councilor Arrest)। একেবারে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হল তাঁকে। কেন?
তৃণমূল কাউন্সিলর কেন গ্রেফতার?
টিটাগড় পুরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ ইনাম। জানা গিয়েছে, তিনি টিটাগড়ের প্রভাবশালী নেতা। সেখানে তাঁর বেশ দহরম-মহরম রয়েছে। তাঁর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতেই তৎপর হয় কলকাতা পুলিশ। ওই কাউন্সিলরকে গ্রেফতার করে টিটাগড় থানার পুলিশ। রাস্তায় কর্মীদের সঙ্গে বসেছিলেন ওই কাউন্সিলর। দেখা যায়, রাস্তার মাঝখান থেকেই তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ।
জানা গিয়েছে, থানায় নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তিনি ভোটারদের ভয় দেখিয়েছেন, সেই নিয়েও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে, ভোটের দিনই তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হওয়ায় একটা রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তবে, এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।