কঠিন অপারেশন করে শয্যাশায়ী প্রৌঢ়াকে স্বাভাবিক জীবনে ফেরালেন ডাক্তাররা
অপারেশনের তিন মাসের মধ্যে প্রথম উন্নতির লক্ষণ দেখা যায়। পরে নিয়মিত ফিজি়ওথেরাপি এবং রিহ্যাবের ফলে পেশিশক্তি দ্রুত বাড়তে থাকে প্রৌঢ়ার। সম্প্রতি জানা গিয়েছে, তাঁর পায়ের পেশিতে প্রায় স্বাভাবিক শক্তি ফিরে এসেছে। সামান্য সাহায্য লাগলেও হাঁটাচলা করতে পারছেন। হাসপাতালের অধিকর্তা অমরজিৎ সিং বলেন, ‘দেরিতে চিকিৎসা শুরু হওয়া এবং রোগীর জটিল শারীরিক অবস্থার কারণে কেসটি ছিল অত্যন্ত কঠিন। নিখুঁত পরিকল্পনা, দক্ষ, নিপুণ অস্ত্রোপচার এবং ধারাবাহিক রিহ্যাবের সমন্বয়েই এই সাফল্য।’