সুপ্রিম নিষেধে খালি হাজারের বেশি এমডি–এমএস আসন - 24 Ghanta Bangla News
Home

সুপ্রিম নিষেধে খালি হাজারের বেশি এমডি–এমএস আসন

Spread the love

মামলায় আবেদনকারীদের যুক্তি ছিল, একাধিক রাউন্ড— অল ইন্ডিয়া কোটার কাউন্সেলিং, রাজ্য কোটা এবং স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড কাউন্সেলিং শেষ হওয়ার পরেও বিপুল সংখ্যক আসন ফাঁকা রয়ে গিয়েছে। তাঁরা দাবি জানান, প্রাতিষ্ঠানিক স্তরে (ইনস্টিটিউশনাল লেভেলে) আরও একটি বিশেষ স্ট্রে রাউন্ড আয়োজনের সুযোগ দিলে এই আসনগুলি পূরণ করা সম্ভব এবং চিকিৎসা–শিক্ষায় আসন অপচয় রোধ করা যাবে। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেনি। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নির্ধারিত ‘কাট-অফ ডেট’ বা শেষ তারিখের পরে ভর্তি চালু করলে তা পূর্ববর্তী নির্দেশ ও সময়সীমা সংক্রান্ত নীতির পরিপন্থী হবে। বিচারপতিরা স্পষ্ট বলেন, ‘এক বার ডেডলাইন পেরিয়ে ভর্তি প্রক্রিয়া পুনরায় খোলা হলে তা একপ্রকার অনিশ্চয়তা তৈরি করবে এবং ভবিষ্যতে নিয়ম ভাঙার নজির হয়ে দাঁড়াবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *