মাওবাদীদের হাতে খুন হয়েছিলেন বাবা, ISC-তে ৯৬.৫ শতাংশ নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় রোদ্দুর - 24 Ghanta Bangla News
Home

মাওবাদীদের হাতে খুন হয়েছিলেন বাবা, ISC-তে ৯৬.৫ শতাংশ নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় রোদ্দুর

Spread the love

এই সময়: রোদ্দুর আইএসসি–তে ৯৬.৫ শতাংশ পেয়েছে। তা কত ছেলেমেয়েই তো পেয়েছে। নতুন কী!

নতুন, রোদ্দুরের জীবনের গল্প। তার ট্রমা। মাত্র দু’বছর যখন বয়স, তখন তার বাবা মারা যান। তাতেও নতুনত্ব নেই। এরকম জীবনও রয়েছে অনেকের। কিন্তু, রোদ্দুরের বাবা সৌম্যজিতের মৃত্যুতে হইচই পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাওয়া নিরীহ এক স্কুলশিক্ষককে তুলে নিয়ে গিয়ে নৃশংস ভাবে খুন করার অভিযোগ উঠেছিল মাওবাদীদের বিরুদ্ধে। যার বিচার তাঁরা আজও পাননি বলে এখনও ৮০ বছরের বৃদ্ধা মা সুমিতা বসু আড়ালে চোখের জল ফেলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *