ঘুসুড়ির জুটমিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
স্থানীয় সূত্রে খবর, গুদামের সামনে গঙ্গা নদী থাকায় সেখান থেকেই মোটর ইঞ্জিনের সাহায্যে জল তুলে আগুন নেভানোর কাজ চালান চালাচ্ছেন দমকল কর্মীরা।
তবে কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।