IPS Ajay Pal Sharma: জাহাঙ্গীরের পার্টি অফিসের পাশ দিয়ে এগোতেই আটকে দেওয়া হল অজয় শর্মার কনভয় – Bengali News | UP IPS Ajay Pal Sharma visits places in Falta, faces protest
ফলতা: দ্বিতীয় দফার আগেই সব নজর ঘুরে গেল দক্ষিণ ২৪ পরগনার ফলতার দিকে। সকাল থেকে দাগিদের তালিকা হাতে নিয়ে মঙ্গলবার সকাল থেকে এলাকায় ঘুরছেন আইপিএস অজয় পাল শর্মা। সঙ্গে রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। সোমবার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে পৌঁছে গ গিয়েছিলেন এই পুলিশ অবজারভার। মঙ্গলবার সকাল থেকে সেই মেজাজেই ফের দেখা গেল তাঁকে। তবে এদিন জাহাঙ্গীরের অনুগামীরা রীতিমতো স্লোগান দিতে শুরু করেন।
ফলতায় ঠিক কী ঘটল?
মঙ্গলবার সকালে প্রথমে ফলতার খানপাড়ায় প্রবেশ করেন অজয় পাল শর্মা। সেখান থেকে স্থানীয় লোককে সঙ্গে নিয়ে এগিয়ে যায় কেন্দ্রীয় বাহিনী। মূলত যাঁদের বিরুদ্ধে এলাকায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে, তাঁদের খোঁজার চেষ্টা করছেন তাঁরা। সেই গ্রাম থেকে বেরনো সময় বিক্ষোভের মুখে পড়তে হয় আইপিএসের কনভয়কে।
অদূরেই ছিল জাহাঙ্গীর খানের কার্যালয়। সেখান থেকে বেরিয়ে এসে স্লোগান দিতে শুরু করেন অনুগামীরা। অজয় পাল শর্মার গাড়ি এগিয়ে গেলেও, কনভয়ের পিছনে থাকা সিআরপিএফের কয়েকটি গাড়ি আটকে দেওয়া হয়।
সবিস্তারে আসছে…