Mahua Moitra Ajay Pal Sharma Controversy: 'আশা করি আপনার পুলিশি দক্ষতা, নাচের দক্ষতার চেয়ে ভাল', এবার IPS অজয় পাল শর্মাকে ব্যক্তিগত আক্রমণ TMC-র - Bengali News | Mahua Moitra Targets IPS Ajay Pal Sharma After ‘Encounter Specialist’ Row in Falta - 24 Ghanta Bangla News
Home

Mahua Moitra Ajay Pal Sharma Controversy: ‘আশা করি আপনার পুলিশি দক্ষতা, নাচের দক্ষতার চেয়ে ভাল’, এবার IPS অজয় পাল শর্মাকে ব্যক্তিগত আক্রমণ TMC-র – Bengali News | Mahua Moitra Targets IPS Ajay Pal Sharma After ‘Encounter Specialist’ Row in Falta

Spread the love

এই ভিডিয়ো ফুটেজ ঘিরেই বিতর্ক!Image Credit: TV9 Bangla

কলকাতা: অভিষেকের গড়ে দুঁদে উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’ অজয় পাল শর্মা। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে গিয়ে তাঁর হুঁশিয়ারি দিয়ে আসার ভিডিয়ো ইতিমধ্যেই চর্চিত। এবার এই IPS অজয় পাল শর্মাকে ব্যক্তিগত আক্রমণ তৃণমূল কংগ্রেসের।  তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বেশ কিছু ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়ো IPS-কে ট্যাগ করেছেন। তাতে তিনি লিখেছেন, “আশা করি আপনার পুলিশি দক্ষতা, নাচের দক্ষতার চেয়ে ভালো।”

তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “ওনার নাচের কী ইচ্ছা আছে জানি না! তবে এখানে এসে এসব চলবে না। পুলিশ অবজারভার হয়ে এখানে যে নাচগুলো করছেন, এগুলো এখানে চলবে না। এটা বাংলার মাটি।” তিনি আরও বলেন, “যাদের অঙ্গুলিহেলনে এসেছেন, তাঁরা তো রয়েছেন কেন্দ্রে বসে। এখানে যাদের বিরুদ্ধে এসেছেন, এখানে তো পুষ্পা রয়েছে।”

তবে এই নিয়ে কী বলছে বিজেপি? বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “যে রুচি প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা, ওই মহিলা বিশেষত, তার সঙ্গে পাল্লা দিয়ে কোনওরকমের প্রতিক্রিয়া দেওয়ার ইচ্ছা বা প্রতিভা বিজেপির কোনও প্রান্তিক কর্মীরও নেই। আমরা এই নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।”

মুখ খুলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, “পুলিশ অবজারভার এমন  রোল প্লে করছেন, যেন কোনও বিশেষ দলের নেতা হয়ে এসেছেন। এগুলো আমরা বাংলায় দেখতে অভ্যস্ত। বাংলার পুলিশ, পুলিশের অফিসার, তারা তো তৃণমূল পার্টিটাই করে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *