Bike Ban in Bengal: রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা – Bengali News | Bike Rally Ban in West Bengal before and on the day of Election, here is the details
আগেও ভোট হয়েছে অনেক। বাইক র্যালিও হয়েছে। তবে বাইক চলাচল বন্ধ করে দেওয়ার মতো নির্দেশ আগে কখনও দেওয়া হয়নি।
নির্দেশিকায় কী কী বলা হল
১. ভোটের দু দিন আগে থেকে কোনও বাইক র্যালি করা যাবে না।
২. সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বেরনো যাবে না।
৩. শুধুমাত্র হাসপাতালে যাওয়ার প্রয়োজন, সন্তানকে স্কুল থেকে আনার প্রয়োজনে রাস্তায় বাইক নিয়ে বেরনো যাবে।
৪. প্রয়োজন ছাড়া বাইকের পিছনের আসনেও কাউকে বসানো যাবে না।