Video: রাখে হরি মারে কে? মাথায় পড়ল জলের ট্যাঙ্ক, তারপরেও অক্ষত মহিলা - Bengali News | Woman Narrowly Escapes Water Tank Fell From Building - 24 Ghanta Bangla News
Home

Video: রাখে হরি মারে কে? মাথায় পড়ল জলের ট্যাঙ্ক, তারপরেও অক্ষত মহিলা – Bengali News | Woman Narrowly Escapes Water Tank Fell From Building

Spread the love

কথায় বলে, রাখে হরি মারে কে! অর্থাৎ ভগবান যদি আপনার সঙ্গে থাকেন তবে কোনও বিপদই আপনাকে ছুঁতে পারবে না। নিছকই প্রবাদ? ভাইরাল হওয়া এক ভিডিয়ো দেখলে হয়তো সেই ধারণা খানিক বদলাতে পারে আপনার। অবাক হয়ে আপনি ভাবতেই পারেন, ‘এমনটাও হয় নাকি?’ মাথায় আস্ত জলের ট্যাঙ্ক, তারপরেও গায়ে নেই কোনও আঁচড়! মাথা ফাটা তো দূর কি বাত! ব্যথাও লাগেনি তাঁর।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভিনাইন বাংলা)। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে শাড়ি পরিহিতা মধ্যবয়স্কা এক মহিলা রাস্তা পার করছেন। আচমকাই নির্মীয়মাণ এক বাড়ি থেকে জলের ট্যাঙ্ক উড়ে এসে পড়ে তাঁর মাথায়। ট্যাঙ্কের ভিতর মহিলা। তাঁকে দেখা যাচ্ছে না। আওয়াজ শুনে আশেপাশে বাড়ি থেকে ছুটে আসেন সকলে। ছুটে আসেন এক প্রৌঢ় ভদ্রলোকও। কোনওমতে ট্যাঙ্কটি সরাতে যাবেন, আচমকাই ট্যাঙ্কের ফাঁকা জায়গা থেকে নিজের মাথা বের করেন মহিলা। একেবারে অক্ষত তিনি। ঘটনার আকস্মিকতায় খানিক ভীত। তবে ক্ষতি হয়নি বিশেষ। ঘটনাটি ঘটেছে সুরাটে। ভিডিয়ো ভাইরাল হতেই হাঁ হয়ে আছেন সকলে।

একজন লিখেছেন, “এ যে অসম্ভব! কত বড় ক্ষতি হতে পারত। উনি যে এখনও বেঁচে আছেন সেটাই খুব অবাক কাণ্ড।” আর একজন আবার লেখেন, “ভাগ্যিস জলের ট্যাঙ্কটি ফাঁকা ছিল, নয়তো বড় বিপদ হতে পারত।” অনেকেই আবার ক্ষোভ উগরে দিয়েছে নির্মীয়মাণ ফ্ল্যাটটির মালিকের উপর। ঘটনায় এখনও পর্যন্ত পুলিশি অভিযোগ দায়ের হয়নি বলেই খবর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *