Bharat Ratna: ভারতরত্ন পাচ্ছেন কর্পূরী ঠাকুর, অবদানের কথা উল্লেখ মোদীর – Bengali News | Ex CM of Bihar late Karpoori Thakur is getting Bharat Ratna, announced Narendra Modi
নয়া দিল্লি: দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পাচ্ছেন কর্পূরী ঠাকুর। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের তরফে এ কথা ঘোষণা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কর্পূরী ঠাকুরের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কর্পূরী ঠাকুরকে মরণোত্তর এই সম্মান দেওয়া হচ্ছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি যে অবদান রেখেছিলেন, তার জন্যই এই সম্মান প্রদান করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী তাঁকে জননায়ক হিসেবে উল্লেখ করেছেন। দুবার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। তাঁর সময়কালে দরিদ্র মানুষের উন্নয়নে অনেক কাজ হয়েছিল বলে জানা যায়।
সবিস্তারে আসছে…