Mamata Banerjee : মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে ড্রোন, রয়েছে বিহার যোগ?
মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোনকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এবার ড্রোন ওড়ানোর ঘটনায় সামনে এল ‘বিহার যোগ’। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিন যুবককে। মমতার সভায় এসেছিলেন তাঁরা। এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের প্রত্যেকের বাড়ি বিহারের কাটিহার জেলায়। ধৃতেরা হলেন অঙ্কিত কুমার পাসোয়ান, শ্রীকান্ত মণ্ডল ও নুর আক্তার। তারা ওই সভায় উপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তা ভেদ করে কীভাবে তাঁরা ড্রোন ওড়াল, সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।