Malda: কংগ্রেস নেতাকে পিষে দিল স্করপিও! খুনের অভিযোগ স্ত্রীর - Bengali News | Malda Scorpio crushed Congress leader! Wife accuses him of murder - 24 Ghanta Bangla News
Home

Malda: কংগ্রেস নেতাকে পিষে দিল স্করপিও! খুনের অভিযোগ স্ত্রীর – Bengali News | Malda Scorpio crushed Congress leader! Wife accuses him of murder

Spread the love

মালদহ কংগ্রেস নেতাকে খুনের অভিযোগ Image Credit: TV9 Bangla

 মালদহ: হঠাৎ গাড়ি এসে পিষে দিল, মৃত্যু কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের, এবং গুরুতর আহত দুই তৃণমূল নেতা-সহ চারজন। লক্ষ্মী পুজোর গভীর রাতে মর্মান্তিক ঘটনা। নিছক দুর্ঘটনা নয় খুনের অভিযোগ মৃতের পরিবারের। জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় গাড়ির ধাক্কা। মৃত্যু পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের। গুরুতর আহত দুই তৃণমূল নেতা-সহ চারজন। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া ভবানীপুর এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম নরেন্দ্রনাথ সাহা (৪৫)।

জানা গিয়েছে, নরেন্দ্রনাথ সাহা হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির কংগ্রেসের শিক্ষা কর্মাধ্যক্ষ। আহতরা হলেন শেখর সাহা, শশাঙ্ক সাহা, মনোজ কুমার দাস, পুলক সাহা। এর মধ্যে শেখর সাহা ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি। শশাঙ্ক সাহা স্থানীয় তৃণমূল নেতা। শেখর শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে এবং শশাঙ্ক রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বাকি ২ আহত মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে এলাকায় তারা জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় একটি স্করপিও দ্রুতগতিতে এসে তাঁদের পিষে দেয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষা কর্মাধ্যক্ষের। পরিবারের লোকের অভিযোগ এটি নিছক দুর্ঘটনা নয়, চক্রান্ত করে খুন করা হয়েছে তাঁকে। অভিযোগের তির স্থানীয় বাসিন্দা বিপদ মণ্ডলের দিকে।

নরেন্দ্রনাথ সাহা পেশায় আইনজীবী ছিলেন। পুরনো মামলা সংক্রান্ত বিবাদ ছিল বলেও জানা গিয়েছে। মৃতের স্ত্রীর অভিযোগ, ওই বিপদ মণ্ডলই গাড়ি চালাচ্ছিলেন। অন্যদিকে ঘাতক গাড়ি আটক করেছে পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানায় আত্মসমর্পণ করেছে অভিযুক্ত। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে চলছে পুলিশের টহল। মঙ্গলবার সকালে নরেন্দ্রনাথ সাহার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতের স্ত্রী বলেন, “এর আগে ওদের সঙ্গে চরম ঝগড়া হয়েছিল। কারণ আমাদের বর সবসময় গরিব মানুষের পক্ষে। কিন্তু ওরা কাটমানি তুলছিল, তারই প্রতিবাদ করেছিল আমার স্বামী। গরিবদের ঘর দিতে চেয়েছিল। টাকার জন্য গরিবের হক মেরে খেতে চাইত না।” অভিযুক্ত বিপদের সঙ্গে যে কংগ্রেস নেতার আগে থেকেও শত্রুতা ছিল, তা বলছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *