Priyanka Sarkar logged FIR: লীনা ও শৈবালের বিরুদ্ধে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কার - 24 Ghanta Bangla News
Home

Priyanka Sarkar logged FIR: লীনা ও শৈবালের বিরুদ্ধে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কার

Spread the love

Priyanka Sarkar logged FIR: লীনা ও শৈবালের বিরুদ্ধে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কার

তালসারি: শুটিংয়ে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুর পর শনিবার রিজেন্ট পার্ক থানায় একটি মামলা দায়ের হয়। আর্টিস্ট ফোরামের তরফে প্রথম এই অভিযোগ দায়ের হয়েছিল। পরবর্তীতে, তালসারি থানায় অভিযোগ দায়ের করেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁর সঙ্গে তালসারিতে পৌঁছন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্তরা। রাহুলের মৃত্যুর প্রকৃত রহস্য সন্ধানে কলকাতার পর দ্বিতীয় দফায় ওড়িশায় দায়ের হয়েছে এফআইআর (FIR)। শনিবার রাত প্রায় ১০ টা ২০ নাগাদ তালসারি থানায় হাজির হন সকলে। প্রায় রাত্রি ২ নাগাদ কাজ সম্পন্ন করেন।

এ প্রসঙ্গে বালেশ্বরের অতিরিক্ত পুলিশ সুপার দিব্যজ্যোতি দাস বলেন, “একটি মামলা রুজু হয়েছে। এই ঘটনার তদন্ত চলবে। আর তদন্ত চলাকালীন আমরা এর থেকে বেশি কিছু বলতে পারব না। তদন্ত যত এগোবে আমরা তথ্য জানাব।” অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “আমরা বেরিয়েছি বিকেলে, পৌঁছেছি  অনেক রাতে। সবাই অনেকটা সাপোর্ট করেছেন। আজ আমাদের প্রয়াত রাহুলের স্ত্রী অফিশিয়ালি মামলা করেছেন। এটার জন্যই আসা।”

এখানে উল্লেখ্য, গতকাল রিজেন্ট পার্ক থানায় অভিযুক্ত প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তালসারি থানাতেও তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা।

গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন মর্মান্তিক মৃত্যু হয় রাহুলের। সমুদ্রের জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক পুলিশি রিপোর্টে জানা গেলেও, এর নেপথ্যে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ উঠেছে, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা নাকি পুলিশের কোনও আগাম অনুমতি ছাড়াই সেই বিপদসঙ্কুল এলাকায় শুটিং চালাচ্ছিল। এই বেআইনি পদক্ষেপ এবং শুটিং সেটে নিরাপত্তার চরম অভাবকেই রাহুলের মৃত্যুর মূল কারণ হিসেবে দেখছেন প্রিয়াঙ্কা ও আর্টিস্টস ফোরামের সদস্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *