ভোট পরবর্তী হিংসায় মদত দেওয়ার অভিযোগ, কান ধরে ওঠবোস করলেন তৃণমূল নেতা! - 24 Ghanta Bangla News
Home

ভোট পরবর্তী হিংসায় মদত দেওয়ার অভিযোগ, কান ধরে ওঠবোস করলেন তৃণমূল নেতা!

Spread the love

এই সময়, বরাহনগর: বরাহনগরের তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলার তথা পুজো কমিটির কর্ণধারকে প্রকাশ্যে কান ধরে ক্ষমা চাওয়ানোর অভিযোগ উঠল বিজেপি নেতা–কর্মীদের বিরুদ্ধে। তার একটি ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময়) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। ২০২১-এ ভোট পরবর্তী হিংসায় মদত দেওয়ার অভিযোগ উঠেছিল উত্তর ২৪ পরগনার বরাহনগর পুরসভার প্রাক্তন কাউন্সিলার তথা এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা বাসবচন্দ্র রায়ের বিরুদ্ধে।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই তাঁকে বাড়ি থেকে বের করে এনে সবার সামনেই কান ধরে ওঠবোস করানোর নিদান দেয় একদল বিজেপি কর্মী। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে কেউ বা কারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। তাতে দেখা যাচ্ছে, বাসবচন্দ্র প্রথমে হাত জোড় করে, পরে কান ধরে ক্ষমা চাইছেন। পরে তাঁকে কান ধরে ওঠবোস করানোর চেষ্টা হয়। বরাহনগর সিঁথির মোড় এলাকায় জনপ্রিয় বন্ধুদল পুজো কমিটির কর্মকর্তা তথা ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার বাসবচন্দ্র রায় রবিবার দুপুরে বাড়িতেই ছিলেন।

তাঁর অভিযোগ, বিকেল সাড়ে চারটে নাগাদ প্রায় ৫০ জন দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে জড়ো হয়। এরপরে তাঁকে ঘর থেকে বের করে আনেন তাঁরা। স্ত্রী, পুত্র ও বৌমার সামনেই তাঁকে শারীরিক হেনস্থা করা হয়। হামলাকারীরা প্রত্যেকেই বিজেপির নেতা ও কর্মী। কলকাতা উত্তর শহরতলির জেলা বিজেপি সভাপতি চণ্ডীচরণ রায়ের বক্তব্য, ‘দলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছেন যদি কোনও অভিযোগ থাকে থানায় অভিযোগ জানাতে। কিন্তু কেউ যদি আইন নিজের হাতে তুলে নেন, তা হলে সেটা অবশ্যই দেখা হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *