SIR: আরও ১৩ লক্ষ নাম বাদ, অবশেষে সামনে এল সংখ্যা - 24 Ghanta Bangla News
Home

SIR: আরও ১৩ লক্ষ নাম বাদ, অবশেষে সামনে এল সংখ্যা

SIR: আরও ১৩ লক্ষ নাম বাদ, অবশেষে সামনে এল সংখ্যা

কলকাতা: অবশেষে নাম বাদ পড়ার পরিসংখ্যান সামনে আনল নির্বাচন কমিশন। ৬০ লক্ষ নাম ছিল বিচারাধীন তালিকায়। সেগুলি খতিয়ে দেখছেন জুডিশিয়াল অফিসাররা। সেই প্রক্রিয়ার মধ্যেই মঙ্গলবার প্রকাশিত হয়েছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। কিন্তু কত নাম সেখানে রয়েছে, তার কোনও পরিসংখ্যান আসেনি। প্রায় ৪০ ঘণ্টা পেরিয়ে জানা গেল, এখনও পর্যন্ত ৩২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে ৪০ শতাংশ বাদ পড়েছে। অর্থাৎ ১৩ লক্ষ নাম বাদ পড়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এসআইআর-এর চূড়ান্ত তালিকা। তার আগে খসড়া তালিকাতেই ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল। চূড়ান্ত তালিকায় প্রায় ৫ লক্ষের বেশি নাম বাদ যায়। মঙ্গলবার প্রকাশিত হয়েছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। সেই তালিকায় কতজনের নাম আছে, কতজনের নাম নতুন করে বাদ পড়েছে, তা নিয়ে তৈরি হয় জল্পনা।

বুধবার সন্ধ্যায় কমিশন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে ১০ লক্ষ নাম রয়েছে। আরও জানা গিয়েছে যে, ৩২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে ৪০ শতাংশ বাদ পড়েছে।

আগামী শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে বলে সূত্রের খবর। তবে সেই তালিকা বেরনোর কথা নিশ্চিত করেনি কমিশন। প্রতিদিন তালিকা বের করা হবে কি না, তাও ভেবে দেখছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *