Jhargram: অভিষেক আসার আগেই তৃণমূল ছাড়লেন ৩০০ জন, যোগ দিলেন BJP-তে - 24 Ghanta Bangla News
Home

Jhargram: অভিষেক আসার আগেই তৃণমূল ছাড়লেন ৩০০ জন, যোগ দিলেন BJP-তে

Spread the love

Jhargram: অভিষেক আসার আগেই তৃণমূল ছাড়লেন ৩০০ জন, যোগ দিলেন BJP-তে

তন্ময় নন্দীর রিপোর্ট

ঝাড়গ্রাম: উত্তরবঙ্গে ভাঙন ধরছিল তৃণমূলে। ঝাঁকেঝাঁকে যোগদান ছিল বিজেপিতে। এবার পশ্চিমের জেলায় বিরাট ভাঙন। জঙ্গলমহলের দু’টি গ্রামে ভাঙন ধরল তৃণমূলে। সেখানে বিজেপি-তে যোগ প্রায় তিনশোর বেশি পরিবারের।

হাতে মাত্র আর এক দিন। তারপরেই জঙ্গলমহলের মাটিতে প্রচারে আসার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই তৃণমূলে বড় ভাঙন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলমহলের জোড়াম ও জামতলগোড়া গ্রাম থেকে প্রায় ৩তিনশোর বেশি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। দলবদলের এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার রাজনৈতিক পরিস্থিতি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজ্য সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাওয়ায় এই যোগদান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার ঠিক আগে এই ধরনের বড়সড় দলবদল তৃণমূলের জন্য কিছুটা অস্বস্তির কারণ হতে পারে।

যোগদানকারী মহিলা বলেন, “আমাদের স্কুলে কোনও ম্যাডাম নেই। কোনও সুযোগ সুবিধা পাইনি। জল রাস্তাঘাট নেই। পুকুর নেই। পানীয় জল নেই। আসলে উন্নয়ন কিছুই হয়নি তাই যোগদান করলাম।” মণ্ডল সভাপতি মাসং টুডু বলেন, “এখনও অনেক বাকি। তৃণমূলের ভাঙন এই শুরু। এই গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে প্রথম জঙ্গলমহলে এই গ্রামে এসেছিলেন। তাই এখান থেকেই শুরু ভাঙনের।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *