Sonia Gandhi Hospitalized: হাসপাতালে ভর্তি হলেন সনিয়া গান্ধী, মায়ের কাছে রয়েছেন প্রিয়ঙ্কা - 24 Ghanta Bangla News
Home

Sonia Gandhi Hospitalized: হাসপাতালে ভর্তি হলেন সনিয়া গান্ধী, মায়ের কাছে রয়েছেন প্রিয়ঙ্কা

Sonia Gandhi Hospitalized: হাসপাতালে ভর্তি হলেন সনিয়া গান্ধী, মায়ের কাছে রয়েছেন প্রিয়ঙ্কা

নয়া দিল্লি: অসুস্থ বর্ষীয়ান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির গঙ্গারাম হাসপাতালে। জানা যাচ্ছে, বুকে সমস্যার কারণ তাঁকে মঙ্গলবার রাতে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বর্তমানে চিকিৎক অনুপ বসু ও তাঁর মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন সনিয়া। ইতিমধ্যেই মাকে দেখতে হাসপাতালে রয়েছেন মেয়ে প্রিয়ঙ্কা গান্ধী। তবে, চিকিৎসকরা জানিয়েছেন আপতত কংগ্রেস নেত্রীর শারীরিক অবস্থা স্থীতিশীল।

সনিয়ার ক্রনিক কাশির সমস্যা রয়েছে। সেই নিয়ে কষ্ট পেয়েছেন আগেও। চলতি বছরের জানুয়ারি মাসেও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময়ও একজন চেস্ট ফিজিশিয়ানের পর্যবেক্ষণে ছিলেন কংগ্রেস নেত্রী।

গত বছরের ডিসেম্বর মাসে ৭৯-তে পা দিয়েছেন সনিয়া গান্ধী। বিগত কয়েক বছর ধরেই বারবার অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী। গত কয়েক মাস আগেই পেটের সমস্যার জন্য স্যর গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তার আগে ১৫ জুন তাঁকে তলপেটে সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ৭ জুনও সিমলায় সফরে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন। সেখানেরই হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল। এরপর ফের একবার ভর্তি হলেন হাসপাতালে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *