IPL : মালিকরা ক্রিকেট বোঝেন না…কাকে তোপ দাগলেন ইরফান ? - 24 Ghanta Bangla News
Home

IPL : মালিকরা ক্রিকেট বোঝেন না…কাকে তোপ দাগলেন ইরফান ?

Spread the love

IPL : মালিকরা ক্রিকেট বোঝেন না…কাকে তোপ দাগলেন ইরফান ?

কলকাতা : আইপিএল শুরু হতে বাকি আর এক সপ্তাহ। এরপরেই মাঠে নেমে পড়বেন কোহলি, ধোনিরা। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে আরসিবি। কিন্তু এর মধ্যেই প্রাক্তন দলের বিরুদ্ধে তোপ দাগলেন ইরফান পাঠান। গত মরসুমে ফাইনালে জায়গা করে নিয়েছিল পাঞ্জাব। ১৮ বছরে মাত্র ৩ বার প্লে অফ খেলেছে তারা। এরমধ্যে ফাইনাল খেলেছে ২ বার, ২০১৪ ও ২০২৬। এবার সেই দলের বিরুদ্ধে ইরফান বলেছেন, মালিকানা নিয়ে দ্বন্দ্বই পাঞ্জাবের ব্যর্থতার পিছনে দায়ী।

এক সাক্ষাৎকারে ইরফান বলেছেন,”২০০৮ সালে আমরা সেমি ফাইনালে খেলেছিলাম। কিন্তু তারপর থেকেই সব তালগোল পাকিয়ে গেল। দলের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হওয়া শুরু করল। এর ফলেই প্রতিবছর ব্যর্থ হওয়া শুরু হল দলের।” এর জন্য মালিকদের দায়ী করেছেন ইরফান। তাঁর কথায়,”শুরুতে সব ভাল ছিল। তাঁদের সঙ্গে কথা বললে সব ভাল লাগত। কিন্তু এরপর থেকেই সমন্বয়ের অভাব শুরু হয়। সবার ক্রিকেট সম্বন্ধে সমান ধারণা ছিল না। তাই একেক কর্তা একরকম ভাবে নির্দেশ দিতেন, টিম কম্বিনেশন খেলানোর কথা বলতেন এবং এর মূল্য চোকাতে হত দলকে। দলের ফল বাজে হলে এই সমস্যাগুলোই মুখ্য হয়ে ওঠে”, মত পাঠানের। কিন্তু এখনকার পরিস্থিতি দেখে আশাবাদী তিনি। তিনি বলেছেন,”এখন পরিস্থিতি দেখলে মনে হয় অনেক কিছু বদলেছে, স্থায়িত্ব এসেছে।” কিন্তু এত বছরে ১২ জন অধিনায়ক বদলেছে। এর প্রভাব ম্যাচে পড়ে। এর অর্থ স্থায়িত্ব নেতৃত্বে ছিল না। এই প্রভাব পড়ে পারফরম্যান্সে ফলে ভোগে দল।” ২০০৮ থেকে ২০১০ – তিন বছর পাঞ্জাবের জার্সিতে খেলেছেন ইরফান। ৪২ ম্যাচে নিয়েছেন ৪৭ উইকেট। রান করেছেন প্রায় ৬০০র বেশি।

৩১ মার্চ শ্রেয়স আইয়ারের নেতৃত্বে গুজরাটের বিরুদ্ধে মাঠে নামবে পাঞ্জাব। ৬ এপ্রিল সোমবার কলকাতার ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবেন শ্রেয়সরা। এছাড়া তাঁদের বাকি ম্যাচ ৩ ও ১১ এপ্রিল, চেন্নাই ও হায়দ্রাবাদের বিরুদ্ধে। গতবছর ভাল খেললেও ফাইনালে গিয়ে ট্রফি হাতছাড়া হয়েছে পাঞ্জাবের। এই বছর ১৮ বছরের অপেক্ষা শেষে দলকে ট্রফি দিতে মরিয়া অধিনায়ক শ্রেয়স আইয়ার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *