ভোট পরবর্তী হিংসার মামলা, ধৃত তৃণমূল উপপ্রধান–সহ ২
পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে জগৎবল্লভপুরের গোবিন্দপুর পঞ্চায়েত এলাকায় একাধিক হিংসার ঘটনা ঘটে। অভিযোগ, সেই সময়ে বিজেপি কর্মী-সমর্থকদের লক্ষ্য করে হামলা, মারধর, বাড়ি ভাঙচুর এবং ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব চালানো হয়। বহু বিজেপি কর্মী আতঙ্কে দীর্ঘদিন এলাকাছাড়া ছিলেন বলেও অভিযোগ ওঠে। পরে মোটা টাকা জরিমানা দিয়ে তাঁদের বাড়ি ফিরতে বাধ্য করা হয়েছিল বলেও দাবি গেরুয়া শিবিরের।