CPM Candidates: বামদের কোন-কোন হেভিওয়েট কোথা থেকে দাঁড়াচ্ছেন? এক নজরে দেখুন - 24 Ghanta Bangla News
Home

CPM Candidates: বামদের কোন-কোন হেভিওয়েট কোথা থেকে দাঁড়াচ্ছেন? এক নজরে দেখুন

Spread the love

CPM Candidates: বামদের কোন-কোন হেভিওয়েট কোথা থেকে দাঁড়াচ্ছেন? এক নজরে দেখুন

কলকাতা: ভোটের নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। ১৯২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবার ভোটে বামেদের নতুন মুখ যেমন রয়েছে, তেমন রয়েছেন পুরনো মুখরা, রয়েছেন প্রবীণরাও। লড়াইয়ের ময়দানে আছেন কয়েকজন হেভি ওয়েটও। দেখে নিন তাঁদের তালিকা।

যাদবপুরে প্রার্থী হচ্ছেন সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য। ২০১৯-এর লোকসভা ভোটে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তবে পরাজিত হয়েছিলেন তিনি। কিন্তু গত কয়েক বছরে রাজ্য সরকারের বিরুদ্ধে আইনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি। নিয়োগ মামলা থেকে ডিএ মামলা রাজ্য সরকারের বিরুদ্ধে কোর্টে লড়াই করেছেন। জয় পেয়েছেন অনেক ক্ষেত্রে। চাকরি বাতিল মামলায় তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

উত্তরপাড়া থেকে লড়ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি ‘ক্যাপ্টেন’। হাল আমলের বামেদের অন্যতম তরুণ মহিলা মুখ তিনি। এর আগেও বিধানসভা ভোটে লড়েছিলেন। দাঁড়িয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মতো তাবড় নেতাদের বিরুদ্ধে। জিততে পারেননি। তবে তাঁর মেঠো মুখের ভাষা ও ঝাঁঝাল কণ্ঠের বক্তৃতা বরাবরই প্রশাসনকে বিদ্ধ করেছে। এবার তিনিই প্রার্থী উত্তরপাড়ায়।

আরও একবার লড়াইয়ের ময়দানে দেবলীনা হেমব্রম। তিনি দাঁড়াচ্ছেন রানিবাঁধ থেকে। দেবলীনা ১৯৯৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত রানিবাঁধের বিধায়ক ছিলেন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারে তিনি ছিলেন অনগ্রসর শ্রেণিকল্যাণ উন্নয়নমন্ত্রী। কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন। এই দেবলীনাকে সিপিএম বাঁকুড়ার জেলা সিপিএমের সম্পাদকের দায়িত্ব দিয়েছে। যা নজিরবিহীন। কারণ,সিপিএম-এর ইতিহাসে প্রথম কোনও মহিলাকে এই পদ দেওয়া হয়েছে। তিনি লড়াকু নেত্রী। ব্রিগেডে নিজের ভাষণে তুলেছিলেন ঝড়।

মহেশতলা থেকে লড়ছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এই সায়ন একাধারে আইনজীবী, অন্যধারে সিপিএম -এর তরুণ মুখ। লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য ও বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। জিততে পারেননি। তবে ফাইট দিয়ে গিয়েছেন শেষ পর্যন্ত।

পানিহাটি থেকে লড়ছেন কলতান দাসগুপ্ত। তিনি এবার অন্যতম মুখ। এই কলতানের বিরুদ্ধে আরজি কর কাণ্ডের সময় হামলার ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছিল। পরবর্তীতে যদিও তিনি জামিন পান। কলকাতান বলেছিলেন, তিনি নির্দোষ। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁকে ফাঁসানো হচ্ছে। কলতানকে বিভিন্ন সংবাদ-মাধ্যমে বামেদের মুখপাত্র হয়ে তিনি যান।

দমদম উত্তর থেকে এবার লড়ছেন দীপ্সিতা ধর। বামেদের অন্য়তম যুব নেত্রী। একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের রানা চট্টোপাধ্যায় এবং বিজেপির বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ৩০ হাজারের বেশি ভোটে পরাজিত হন। ২০২৪-এ উত্তরপাড়া লোকসভা কেন্দ্র থেকে দীপ্সিতা দাঁড়িয়েছিলেন। তবে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *