T20 World Cup : কোথায় হবে খেলা, ধন্দে পড়ে টিকিট কাটছেন না সমর্থকরা! - Bengali News | Supporters are confused because of the venue confusion in the world cup - 24 Ghanta Bangla News
Home

T20 World Cup : কোথায় হবে খেলা, ধন্দে পড়ে টিকিট কাটছেন না সমর্থকরা! – Bengali News | Supporters are confused because of the venue confusion in the world cup

Spread the love

কলকাতা : এ এক আজব সমস্যা! এতদিন টিকিট বা মাঠ পূর্বনির্ধারিত থাকলেও দল ঠিক হত না। এই বার কাহিনীটা একটু আলাদা। সেমিফাইনালের দল যেমন ঠিক হয়নি, তেমনই কোথায় খেলা হবে, এই নিয়ে ধন্দে সমর্থকরা। ফলত, অনলাইনে সেমিফাইনালের টিকিট বিক্রি শুরু হয়ে গেলেও এখনই টিকিট কাটতে নারাজ ফ্যানরা। সুপার এইটের দুই গ্রুপে রয়েছে মোট ৮ দল। প্রথম গ্ৰুপে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ড। দ্বিতীয় গ্রুপে ভারত, জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটের প্রথম ম্যাচেই শোচনীয় হার হয়েছে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারতের। অন্যদিকে, বৃষ্টিতে ধুয়ে গিয়েছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ। গতকাল চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান (২৫৪/৬) তুলে রেকর্ড গড়েছে ক্যারিবিয়ানরা।

ইতিমধ্যেই ফ্যানেরা ধন্দে মাঠ নিয়ে। প্রথম সেমিফাইনাল হবে আগামী ৪ তারিখ, কলকাতায়। দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার কথা ৫ তারিখ, মুম্বইয়ে। শ্রীলঙ্কা শেষ চারে উঠলে প্রথম সেমি হবে কলম্বোয়। পাকিস্তান সেমিফাইনালে উঠলেও কলোম্বোতেই খেলবে তারা, সে বিপক্ষে যে দলই থাকুক না কেন। পাকিস্তান শেষ চারে না উঠলে যদি শ্রীলঙ্কা ওঠে, এবং তাদের বিপক্ষে যদি ভারত না থাকে, তাহলেও ম্যাচ কলোম্বোতেই হবে। অর্থাৎ, পাকিস্তান উঠুক বা শ্রীলঙ্কা, খেলা হবে কলম্বোয়। যদি দুই দলই যোগ্যতা অর্জন না করতে পারে, তাহলে ম্যাচটি হবে কলকাতায়। যদি ভারত শেষ চারে ওঠে তারা ম্যাচ খেলবে ওয়াংখেড়েতে। একমাত্র পাকিস্তান ভারতের বিপক্ষে পড়লেই খেলা হবে কলম্বোয়। অর্থাৎ, ভারত কলকাতায় সেমিফাইনাল খেলবে না। যদি ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান – কোনও দলই শেষ চারে না ওঠে, তাহলে কলকাতায় সুপার এইট পর্বের গ্ৰুপ ওয়ানের প্রথম দলের সঙ্গে খেলা হবে গ্ৰুপ টু-য়ের দ্বিতীয় দলের। গ্ৰুপ টু-য়ের সেরা দল দ্বিতীয় সেমিতে খেলবে গ্ৰুপ ওয়ানের দ্বিতীয় দলের সঙ্গে, মুম্বইয়ে।

এই মাঠ সম্পর্কিত ধন্দের জন্যই সমর্থকরা টিকিট কাটতে পারছেন না। তাঁরা বুঝতে পারছেন না, আদৌ কলকাতা নাকি মুম্বই নাকি কলম্বো, কোথায় পড়বে তাঁদের প্রিয় দলের ম্যাচ। তাই অনলাইনে টিকিট ছাড়া হলেও এখনও গ্যাঁটের কড়ি খরচ করে ঝামেলায় পড়তে নারাজ ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *