সংসদে আজ তৃণমূলের 'ভাগ্য নির্ধারণ'! স্পিকারের তলবে দিল্লিতে অভিষেক - 24 Ghanta Bangla News
Home

সংসদে আজ তৃণমূলের ‘ভাগ্য নির্ধারণ’! স্পিকারের তলবে দিল্লিতে অভিষেক

Spread the love

নয়াদিল্লি: আজ লোকসভায় তৃণমূল কংগ্রেসের জন্য এক অত্যন্ত নির্ণায়ক দিন। দল ভেঙে বিক্ষুব্ধ সাংসদদের পৃথক দল গঠন নিয়ে যে রাজনৈতিক ও আইনি টানাপোড়েন শুরু হয়েছে,…

নয়াদিল্লি: আজ লোকসভায় তৃণমূল কংগ্রেসের জন্য এক অত্যন্ত নির্ণায়ক দিন। দল ভেঙে বিক্ষুব্ধ সাংসদদের পৃথক দল গঠন নিয়ে যে রাজনৈতিক ও আইনি টানাপোড়েন শুরু হয়েছে, আজ সংসদে তার ভাগ্য নির্ধারণ হতে পারে। এই আবহেই তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছেন স্পিকার ওম বিড়লা। (Abhishek Banerjee Speaker Meeting)

আজ বিকেল ৫টায় লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল ভেঙে বেরিয়ে যাওয়া বিক্ষুব্ধ সাংসদদের পৃথক দল গঠনের দাবি যে সম্পূর্ণ অবৈধ এবং দলত্যাগ বিরোধী আইনের পরিপন্থী, সেই বিষয়টির সপক্ষেই আজ স্পিকারের সামনে জোরালো যুক্তি ও তথ্য-প্রমাণ তুলে ধরবেন লোকসভার তৃণমূল দলনেতা।

স্পিকারের অবস্থান

বিক্ষুব্ধ সাংসদদের দলত্যাগ এবং পৃথক গোষ্ঠীর স্বীকৃতি দেওয়ার জট কাটাতে এর আগে স্পিকার ওম বিড়লা স্পষ্ট জানিয়েছিলেন যে, তিনি তড়িঘড়ি কোনো সিদ্ধান্তে উপনীত হবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে উভয় পক্ষের বক্তব্যই মন দিয়ে শোনা হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের বক্তব্য পেশ করার জন্য ডেকে পাঠিয়েছেন স্পিকার। রাজনৈতিক মহলের নজর এখন বিকেল ৫টার এই গুরুত্বপূর্ণ বৈঠকের দিকেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *