Mobile phone explosion: দুর্ঘটনায় আহতকে হাসপাতালে ভর্তি করতেই বিস্ফোরণ! কারণ খুঁজতে গিয়েই সামনে এল সবটা - Bengali News | Mobile phone explosion causes panic in Barabanki hospital - 24 Ghanta Bangla News
Home

Mobile phone explosion: দুর্ঘটনায় আহতকে হাসপাতালে ভর্তি করতেই বিস্ফোরণ! কারণ খুঁজতে গিয়েই সামনে এল সবটা – Bengali News | Mobile phone explosion causes panic in Barabanki hospital

Spread the love

দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করার পরই তাঁর প্যান্টের পকেটে থাকা মোবাইলে বিস্ফোরণ ঘটে

বারাবাঁকি: দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই বিস্ফোরণ। আতঙ্কে হইচই হাসপাতালে। হাসপাতালের কর্মীরা দৌড়াদৌড়ি শুরু করেন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বারাবাঁকির জেলা হাসপাতালে। পরে জানা যায়, আহত ব্যক্তির পকেটে থাকা মোবাইল ফোনে বিস্ফোরণ ঘটে। বিষয়টি বুঝতে পেরে হাসপাতালের কর্মীরাই অগ্নিনির্বাপক সিলিন্ডারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়।

জানা গিয়েছে, বারাবাঁকির উজ্জ্বল নগরের বাসিন্দা অবনীশ পাল এদিন বাইকে করে লখনউ যাচ্ছিলেন। পথে একটি গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন অবনীশ। সঙ্গে সঙ্গে তাঁকে বারাবাঁকির জেলা হাসপাতালে আনা হয়। হাসপাতালের জরুরি বিভাগে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন থেকে ধোঁয়া বের হতে থাকে। কিছু বোঝার আগেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। মোবাইলে আগুন ধরে যায়।

ঘটনার সময় ওয়ার্ডের বেশিরভাগ রোগী ঘুমোচ্ছিলেন। বিস্ফোরণের শব্দে সবার ঘুম ভেঙে যায়। ওয়ার্ডে হুড়োহুড়ি শুরু হয়। আতঙ্কে হাসপাতালের কর্মীরাও দৌড়াদৌড়ি শুরু করেন। তবে মোবাইলে বিস্ফোরণ হয়েছে বুঝতে পারার সঙ্গে সঙ্গে হাসপাতালের কর্মীরাই অগ্নিনির্বাপক সিলিন্ডারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। অবনীশের মোবাইল ফোনটি পুড়ে যায়। তবে অবনীশের তেমন কিছু হয়নি। এই বিস্ফোরণের ফলে অন্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

এই খবরটিও পড়ুন

এদিকে, বিস্ফোরণের শব্দে হাসপাতালে উত্তেজনা ছড়ায়। রোগীদের আত্মীয়স্বজনরাও আতঙ্কিত হয়ে পড়েন। তবে বিষয়টি জানার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। ঘটনার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের মতে, সম্ভবত মোবাইলে শর্ট সার্কিটের ফলে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি খতিয়ে দেখছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *