Gold Price Today: সোনার দাম কমল আবার, বিয়ের মরশুমে এখন দর কত হল, জেনে নিন - Bengali News | Gold Price Today: Gold Price Decreased Slightly on 15th November, 2025, Check Today's Gold Silver Rate - 24 Ghanta Bangla News
Home

Gold Price Today: সোনার দাম কমল আবার, বিয়ের মরশুমে এখন দর কত হল, জেনে নিন – Bengali News | Gold Price Today: Gold Price Decreased Slightly on 15th November, 2025, Check Today’s Gold Silver Rate

Spread the love

কলকাতা: পুরোদমে শুরু  হয়ে গিয়েছে বিয়ের মরশুম। প্রিয়জনের বিশেষ দিনে উপহারে অনেকেই সোনা বা রুপোর জিনিস দিতে পছন্দ করেন, তবে বর্তমানে সোনার যা দাম, তাতে কম বাজেটে কিছু কেনাই দায়। বিয়ের মরশুমে মধ্যবিত্তদের স্বস্তি দিতে সামান্য কমল সোনার দাম। তবে দাম বেড়েছে রুপোর। যদি আপনার প্রিয়জনের জন্য বা নিজের জন্য সোনা বা রুপোর গহনা কিনতে চান, তাহলে কত টাকা দাম পড়বে, জেনে নিন-

২৪ ক্যারেট সোনার দাম-

আজ, ১৫ নভেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ৭০৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ লক্ষ ৭০ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

২২ ক্য়ারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ৬৪৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৪৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ১১ লক্ষ ৬৪ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ৫২৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯৫ হাজার ২৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৯ লক্ষ ৫২ হাজার ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

আজ সোনার দাম কমলেও, রুপোর দাম বেড়েছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৭ হাজার ৩২০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ২০০ টাকা। ১০০ টাকা দাম বেড়েছে রুপোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *