West Bengal News Today Live: বাজেটের দিনই দিল্লি যাচ্ছেন মমতা, সোমবার বৈঠক জ্ঞানেশ কুমারের সঙ্গে – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on february 1
কলকাতা: সংসদে পেশ হচ্ছে কেন্দ্রীয় বাজেট। আর এদিনই দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে তাঁর যাওয়ার কথা থাকলেও তা কিছুটা পিছিয়ে যায়। তারপরই জানা যায় ফেব্রুয়ারির শুরুতে দিল্লির উদ্দেশ্যে উড়ে যাচ্ছেন তিনি। অন্যদিকে বিধানসভা ভোটের আবহে ক্রমেই তপ্ত হচ্ছে বাংলা। বারবার ঘুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শোনা যাচ্ছে পরিবর্তনের হুঙ্কার। এমতাবস্থায়, ভোটমুখী বাংলার জন্য অর্থমন্ত্রীর ঝুলি থেকে নতুন কিছু বের হয় কিনা সেদিকে নজর রাজনৈতিক মহলের।