Howrah: সুদের টাকা না দেওয়ায় বাড়ি ভাঙচুরের অভিযোগ, ঘরছাড়া দম্পতি - Bengali News | Howrah Couple left homeless after house vandalized for non payment of interest - 24 Ghanta Bangla News
Home

Howrah: সুদের টাকা না দেওয়ায় বাড়ি ভাঙচুরের অভিযোগ, ঘরছাড়া দম্পতি – Bengali News | Howrah Couple left homeless after house vandalized for non payment of interest

Spread the love

বাড়ি ভাঙচুরের অভিযোগImage Credit: TV9 Bangla

হাওড়া: সুদের টাকা না দেওয়ায় বাড়ি ভাঙচুর ও সর্বস্ব লুঠ। আতঙ্কে সন্তানকে নিয়ে ঘরছাড়া দম্পতি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে। ব্যবসা করার জন্য জরা সুদে টাকা ধার নিয়েছিলেন হাওড়ার জগৎবল্লভপুরের রংমহল এলাকার বাসিন্দা প্রশান্ত সাঁতরার স্ত্রী লিপিকা সাঁতরা। একটি ব্যবসা শুরুও করেছিলেন দম্পতি। কিন্তু কিছুদিন যাওয়ার পরে সেই ব্যবসা বন্ধ হয়ে যায়। তারপরে ওই মহিলা সেই সুদের টাকা দিতে না পারায় এলাকার মহিলারা শুরু করে মানসিক অত্যাচার।

এছাড়াও লিপিকা সাঁতরার দাবি, তাঁকে তাঁর একটি কিডনি বিক্রি করতে বাধ্য করেন ওই মহিলারা। যে কারণে বাধ্য হয়ে তিনি কিডনি বিক্রি করতে রাজিও হয়ে যান। কিন্তু পরে পরিবারের কথা মাথায় রেখে  তিনি আবারও কিডনি বিক্রি না করে বাড়ি ফিরে যান।  অভিযোগ, তারপর শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার। তাঁর বাড়ি থেকে তাঁকে বার করে দিয়ে তালাও দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ লিপিকা সাঁতরার।

এই ঘটনার পর থেকে প্রায় ৬ মাস তিনি তার ছোট দুই সন্তান ও স্বামীকে নিয়ে এলাকা ছাড়া হয়ে যান এবং অন্য জায়গায় ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। এছাড়াও ওই মহিলা দাবি করেন, বুধবার এলাকার বেশ কয়েকজন মহিলা লিপিকা সাঁতরা নামের ওই মহিলার বাড়ি ভাঙচুর করেন এবং বাড়ি থেকে টিভি, আলমারি, পাখা থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম লুঠ করে নিয়ে চলে যান।

ইতিমধ্যেই জগৎবল্লভপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। এই ঘটনার গ্রামের মহিলাদের জিজ্ঞাসা করলে, তাঁরা সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *