ফের ‘অ্য়াকশন’, ইন্দিরা মুখোপাধ্যায় সহ একাধিক অফিসার বদল - 24 Ghanta Bangla News
Home

ফের ‘অ্য়াকশন’, ইন্দিরা মুখোপাধ্যায় সহ একাধিক অফিসার বদল

Spread the love

তৃতীয় দফার অ্যাকশনে নির্বাচন কমিশন। এবার ১২টি জেলার পুলিশ সুপারকে সরানো হল। সেই তালিকায় রয়েছে ডায়মন্ড হারবার, বারাসত, বীরভূম, মালদহ, পশ্চিম মেদিনীপুর। একইসঙ্গে আইজিপিদেরও বদল করা হয়েছে। হাওড়া, চন্দননগর, ব্যারাকপুরের পুলিশ কমিশনার বদল করা হয়েছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে হবে বলে নির্দেশ দিয়েছে কমিশন। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব পদে বদল করা হয়েছে আগেই। পরে ডিজি ও কলকাতা পুলিশের সিপি-ও বদল করা হয়। সরানো হল কলকাতার ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *