Pujoy Pulse 2025: মেয়ের সঙ্গে মা-ও মজলেন পালস গোলমোলে, পুজোয় পালস ট্যাবলো ঘিরে উচ্ছ্বাস শিলিগুড়িতে - Bengali News | Pujoy Pulse 2025: what people are saying after eating pulse golmol in Siliguri? - 24 Ghanta Bangla News
Home

Pujoy Pulse 2025: মেয়ের সঙ্গে মা-ও মজলেন পালস গোলমোলে, পুজোয় পালস ট্যাবলো ঘিরে উচ্ছ্বাস শিলিগুড়িতে – Bengali News | Pujoy Pulse 2025: what people are saying after eating pulse golmol in Siliguri?

Spread the love

শিলিগুড়ি: কলকাতা থেকে জেলা। মহালয়ায় বিভিন্ন ঘাটে তর্পণের জন্য ভিড়। আর এই মহালয়া থেকেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসবের আমেজ শুরু হয়। আর সেই আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে টিভি৯ বাংলা ও পালস ক্যান্ডির উদ্যোগে পুজোয় পালসের ট্যাবলো। ঢাকের বাদ্যি। সঙ্গে পালস গোলমোল। উচ্ছ্বসিত সাধারণ মানুষ। পালস গোলমোল খেয়ে কার্যত আত্মহারা সবাই। বলছেন, “মুখে দিলেই মন খুশ হয়ে যাচ্ছে।” পুজোয় পালসের ট্যাবলো ঘিরে সাধারণ মানুষের সেই উচ্ছ্বাস ধরা পড়ল শিলিগুড়িতে।

শিলিগুড়িতে ঢাকের বাদ্যি শুনে পুজোয় পালসের ট্যাবলো ঘিরে ভিড় করেন পথচলতি সাধারণ মানুষ। পালস গোলমোল খান। পালস গোলমোল খেয়ে একজন বললেন, “আগেও খেয়েছি। খুব ভাল খেতে।” তাঁর কথার রেশ টেনে আর একজন বললেন, “মুখে দিলেই মন খুশ হয়ে যাচ্ছে।” ট্যাবলোর সামনে ভিড় করে কিশোর-কিশোরীরাও। পালস গোলমোল খেয়ে তাদেরই একজন বলল, “খেয়েছি। খেতে অনেকটা ভাল।” মেয়েকে নিয়ে ট্যাবলোর সামনে এসে দাঁড়ান এক মহিলা। মেয়ের সঙ্গে পালস গোলমোল খেয়ে মুগ্ধ তিনিও। বললেন, “মশলাদার। খেতে খুবই ভাল।” পুজোয় পালসের ট্যাবলোতে এবার রয়েছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার। তা নিয়েও উচ্ছ্বসিত সবাই।

গত ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবার পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো যেখানেই যাচ্ছে, সেখানে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। পথচলতি মানুষজন ট্যাবলোর সামনে দাঁড়িয়ে পড়ছেন। পালস গোলমোলের স্বাদ নিচ্ছেন। পুজো শুরুর আগেই যে পুজোর আমেজ এনে দিচ্ছে তেঁতুলের স্বাদে ভরা পালস গোলমোল, সেটা তাঁদের কথা শুনেই বোঝা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *