Howrah TMC: 'প্রতিবাদ', দলের পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল বিধায়ক - Bengali News | Tmc leader give resignation from his post in howrah - 24 Ghanta Bangla News
Home

Howrah TMC: ‘প্রতিবাদ’, দলের পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল বিধায়ক – Bengali News | Tmc leader give resignation from his post in howrah

Spread the love

হাওড়া: ব্লক কমিটি ঘোষণা হয়েছিল। আর তার ঠিক কয়েক মিনিটের মধ্যেই হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজার। ভোটের আগে পদ থেকে এভাবে পদত্যাগ, যা নিয়ে চলছে জোর চাপানউতোর। জানা যাচ্ছে, ইতিমধ্যে তিনি তাঁর পদত্যাগপত্র দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সীর কাছে পাঠিয়ে দিয়েছেন।

বিধায়ক সমীর পাঁজা বলেন, “আমি আমতা-উলুবেড়িয়া, উত্তর এবং সাঁকরাইল কেন্দ্রের বর্তমান সভাপতিদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুনদের দায়িত্ব দেওয়ার কথা বলেছিলাম। সেই সময় দলীয় নেতৃত্ব এই নিয়ে আমাদের নিয়ে বৈঠক করার কথাও বলেছিলেন। যদিও এরপর এই নিয়ে আর কোনও বৈঠক হয়নি। এমনকী আমি একাধিকবার সুব্রত বক্সীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ওঁকে ফোনে পাইনি। আর আমাদের নিয়ে বৈঠকের আগেই আজ দলের তরফে জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।”

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “যেখানে আমি যে তিনটি কেন্দ্রের সভাপতিদের পরিবর্তনের কথা বলেছিলাম সেই কেন্দ্রগুলিতে সভাপতি পদে কোনও পরিবর্তন করা হয়নি। আর এই ঘটনার প্রতিবাদে আমি জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *