Hooghly: টিভি তখনও চলছে, রক্তে ভাসছে মাটি, ফাঁকা ঘরে আট বছরের শিশুর ভয়ঙ্কর পরিণতি - Bengali News | Hooghly Alleged murder of 8 year old child in Konnanagar - 24 Ghanta Bangla News
Home

Hooghly: টিভি তখনও চলছে, রক্তে ভাসছে মাটি, ফাঁকা ঘরে আট বছরের শিশুর ভয়ঙ্কর পরিণতি – Bengali News | Hooghly Alleged murder of 8 year old child in Konnanagar

Spread the love

৮ বছরের শিশুকে খুনের অভিযোগImage Credit source: TV9 Bangla

হুগলি: ঘরের ভিতর থেকে আট বছরের শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার। মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের আদর্শনগরে এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্রেয়াংশু শর্মা (৮)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  সন্ধ্যায় ওই বালক ঘরে টিভি দেখছিল। সে সময়ে ঘরে তার বাবা-মা ছিল না। তার জ্যাঠতুতো দিদি ঘরে ঢুকে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পাড়া প্রতিবেশীদের ডাকে সে। স্থানীয় বাসিন্দারাই দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। কানাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছালাল যাদব বলেন, “খুবই দুঃখজনক ঘটনা।কেউ খুন করে পালিয়েছে। বালকের মা বাবা বাইরে কাজ করেন। সে সময় তার বাবা
পঙ্কজ শর্মা বাড়িতে ছিলেন না।” যদিও  প্রতিবেশীরা জানাচ্ছেন, সন্ধ্যার পর তাঁরা ওই বাড়িতে কাউকে ঢুকতে দেখেননি।

এই খবরটিও পড়ুন

ঘটনার সময়ে ওই শিশুর বাবা-মা কোথায় ছিলেন, এই ঘটনার পিছনে কার হাত থাকতে পারে, ভাবাচ্ছে পুলিশকে। তদন্তকারীরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। পুরনো কোনও আক্রোশের জেরেই শিশুকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *