Former Justice Sushila Karki: ইতিহাস গড়লেন সুশীলা, নেপালের দায়িত্বে প্রথম কোনও মহিলা 'কেয়ারটেকার' প্রধানমন্ত্রী - Bengali News | Former Justice Sushila Karki Takes Oath as Nepal Interim Government Prime Minister - 24 Ghanta Bangla News
Home

Former Justice Sushila Karki: ইতিহাস গড়লেন সুশীলা, নেপালের দায়িত্বে প্রথম কোনও মহিলা ‘কেয়ারটেকার’ প্রধানমন্ত্রী – Bengali News | Former Justice Sushila Karki Takes Oath as Nepal Interim Government Prime Minister

Spread the love

কাঠমান্ডু: অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাঁধেই গেল নেপালের দায়িত্ব। নেপালের ইতিহাসে এই প্রথমবার প্রধানমন্ত্রীর পদে বসলেন কোনও মহিলা। সর্বভারতীয় সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৯টা নাগাদ রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের কাছে গিয়ে শপথবাক্য পাঠ করেছেন তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব কিরেণ পোখারেল জানিয়েছেন, রাষ্ট্রপতি ভবনে এসেই প্রধানমন্ত্রী পদের জন্য শপথ নেন তিনি।

কত ঝড় বয়ে গিয়েছে নেপালের উপর দিয়ে। গত কয়েকদিনে সকল সমীকরণ বদলে দিয়েছে নেপালের তরুণ প্রজন্ম। জেনজি আন্দোলনের মুখে পড়ে পদত্য়াগ করেছেন কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তারপর বুধবার অবসরপ্রাপ্ত এই প্রধান বিচারপতিকে নেপালের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাষ্ট্রপতি, সেনা প্রধান ও তরুণ আন্দোলনকারীদের মধ্যে হওয়া রুদ্ধদ্বার বৈঠকেই ৭৩ বছরের সুশীলা কারকিকে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেই সিদ্ধান্ত ঘোষণার পর একাংশের আন্দোলনকারীদের মধ্যে দ্বিমত তৈরি হয়েছিল। সুশীলার পরিবর্তে ওলির উত্তরসূরি হিসাবে অনেকেই এগিয়ে দিয়েছিল প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কুলমান ঘিসিংয়ের নাম। তবে শুক্রবারই চূড়ান্ত হয়ে যায় প্রাক্তন প্রধান বিচারপতির নাম।

পিটিআই সূত্রে জানা গিয়েছে, দিন কয়েকের মধ্যে নেপালে একটি নতুন মন্ত্রিসভার তৈরির প্রস্তাব দেবেন কারকি। তারপর পূর্বতন মন্ত্রিসভা বা ওলির মন্ত্রিসভা ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে একটি প্রস্তাব জমা দিতে হবে তাঁকে। রাষ্ট্রপতি তাতে অনুমোদন দিলে তৈরি হয়ে যাবে নেপালের নতুন অন্তর্বর্তী সরকার। দেশ সামলাবেন ‘কেয়ারটেকার’ প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *