Post Office: বন্ধ করে দেওয়া হচ্ছে একাধিক পোস্ট অফিস, বাংলাতেও শুরু সেই প্রক্রিয়া - Bengali News | Post office of urban areas are detected to be closed, says post master general at Jalpaiguri - 24 Ghanta Bangla News
Home

Post Office: বন্ধ করে দেওয়া হচ্ছে একাধিক পোস্ট অফিস, বাংলাতেও শুরু সেই প্রক্রিয়া – Bengali News | Post office of urban areas are detected to be closed, says post master general at Jalpaiguri

Spread the love

জলপাইগুড়ি: বন্ধ করা হচ্ছে একাধিক পোস্ট অফিস। শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া। এমনটাই জানিয়েছেন, পোস্ট অফিসের এক আধিকারিক। আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে থাকা পোস্ট অফিসগুলিতে একাধিক নতুন পরিষেবা চালু করতে চলেছে ডাক বিভাগ। সেই পরিষেবার অঙ্গ হিসেবে জলপাইগুড়ি হেড পোস্ট অফিসেও বিভিন্ন পরিষেবার কাজ শুরু হবে। তার আগে প্রস্তুতি সরেজমিন খতিয়ে দেখতে মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি হেড পোস্ট অফিসে গিয়েছিলেন পোস্ট মাস্টার জেনারেল রিজু গঙ্গোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, কম সময়ের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন সামগ্রী গ্রাহকদের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে ডাক বিভাগ। বিভিন্ন জায়গায় একাধিক পিন কোড নম্বরে ‘ডেলিভারি’ করার জন্য আলাদা আলাদা সেক্টর করা হয়েছে। এ ছাড়া গ্রামীণ এলাকার পোস্ট অফিসের পরিষেবা উন্নত করার লক্ষ্যেই আগামী ১ সেপ্টেম্বর থেকে ‘রোড ট্রান্সপোর্ট নেটওয়ার্ক’ এর আওতায় নতুন শিডিউল চালু করা হচ্ছে। এর ফলে কম সময়ের মধ্যে গ্রাহকরা পরিষেবা পাবেন। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আধুনিক এটিএম কার্ডের ব্যবস্থাও রাখা হয়েছে।

পোস্ট মাস্টার জেনারেল রিজু গঙ্গোপাধ্যায় বলেন, “গ্রামীণ এলাকায় নেটওয়ার্ক সমস্যার জন্য গ্রাহকদের পরিষেবা দিতে অসুবিধে হচ্ছে, এটা বাস্তব। তাই গ্রামাঞ্চলে আরও উন্নত পরিষেবার স্বার্থে শহরাঞ্চলের কিছু পোস্ট অফিস বন্ধ করা হচ্ছে।” তিনি জানিয়েছেন, শহরাঞ্চলে যে সব সাব পোস্ট অফিসে রয়েছে, যেখানে এজেন্টদের সেভিংস সংক্রান্ত কাজ ছাড়া আর কিছু হয়না, সেগুলিকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। সেগুলিকে ক্লোজ করে তাদের নেটওয়ার্ক (রাউটার মেশিন) গুলি গ্রামীণ এলাকায় নিয়ে যাওয়া হবে। সেগুলি নিয়ে গেলে গ্রামের পোস্ট অফিসগুলির সমস্যা সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই দার্জিলিং জেলার দুটি পোস্ট অফিস দিয়ে এই কাজ শুরু করা হয়েছে। ধাপে ধাপে উত্তরের সমস্ত জেলায় এই প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন পোস্টমাস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *