Hooghly: রথের চূড়া ভেঙে রক্তক্ষরণ! রাতে আচমকা মৃত্যু মহিলার - Bengali News | Accident during rathyatra in dankumi, woman died after 2 days - 24 Ghanta Bangla News
Home

Hooghly: রথের চূড়া ভেঙে রক্তক্ষরণ! রাতে আচমকা মৃত্যু মহিলার – Bengali News | Accident during rathyatra in dankumi, woman died after 2 days

Spread the love

ডানকুনি: রথের চূড়া ভেঙে গুরুতর আহত মহিলার মৃত্যু। এলাকায় ছড়াল উত্তেজনা। মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। গত শুক্রবার ডানকুনিতে রথের দিন রথের চূড়া ভেঙে গুরুতর আহত হন তিন মহিলা। তাঁদের মধ্যে মৃত্যু হল একজনের। মৃতের নাম কল্পনা ঠাকুর (৩৮)। বাড়ি ডানকুনির ৯ নম্বর ওয়ার্ডে।

রথের দিন ডানকুনি রথতলা থেকে কালীপুর পর্যন্ত রথযাত্রার আয়োজন করা হয়। টি এন মুখার্জি রোড ধরে কালীপুরের দিকে যাওয়ার সময় ডানকুনি পুরসভার কাছে ঘটে বিপত্তি। রাস্তার উপরে বিদ্যুৎ-এর তারে লেগে ভেঙে পড়ে রথের চূড়া। পিছনে থাকা বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তিন মহিলাকে ভর্তি করা হয় স্থানীয় একটি নার্সিংহোমে।

চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় সকলকে। শনিবার রাতে মৃত্যু হয়েছে কল্পনা ঠাকুরের। রথের দিন প্রাথমিক চিকিৎসার পর নার্সিংহোম থেকে ছেড়ে দেওয়ার পর বাড়ি থেকেই চিকিৎসা চলছিল কল্পনা ঠাকুরের। শনিবার রাতে আচমকা শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই মৃত্যু হয় কল্পনা ঠাকুরের।

কল্পনার মাথায় গুরতর চোট লেগে অতিরিক্ত রক্তক্ষরণ হয় বলে জানা যাচ্ছে। সেই কারণেই মৃত্যু বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের। মৃতদেহ ময়নাতদন্ত পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে, মৃত্যুর খবর এলাকায় আসতেই চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, রথের চূড়া ভেঙে গুরুতর আহত হলেও কোনও চিকিৎসার ব্যবস্থা করেনি রথ কমিটি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

যদিও এবিষয়ে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস নন্দী বলেন, রথযাত্রা পরিচালনার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদের অভিজ্ঞতা কম, আগাম সতর্কতা নিলেও দুর্ঘটনা একটা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *