Post Office-এ UPI পেমেন্ট, Digital Banking! এবার বেসরকারি ব্যাঙ্কের থেকেও ‘ভাল’ পরিষেবা দেবে ভারতীয় ডাক – Bengali News | UPI Payments, Digital Banking at Post Office! Now India Post will provide ‘better’ services than private banks
লড়াইয়ে টিকে থাকতে গেলে সব কিছুকেই সময়োপযোগী করে তুলতে হয়। আর সেই পরিবর্তনের ডাক মেনেই এবার একাধিক পরিবর্তন আসতে চলেছে ভারতীয় ডাক ব্যবস্থায়। চালু হয়েছে ডিজিপিন। চালু হচ্ছে ডিজিটাল ব্যাঙ্কিং থেকে ইউপিআইয়ের সুবিধাও।
প্রেস ইনফর্মেশন ব্যুরো বা পিআইবির প্রতিবেদন অনুসারে ভারতীয় ডাক ব্যবস্থায় তথ্য প্রযুক্তি পরিকাঠামোর বিরাট পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তনকে IT 2.0 বলা হচ্ছে। অ্যাডভান্স পোস্টাল টেকনোলজি বা Advance Postal Technology (APT 2.0) চালু হচ্ছে এই পরিবর্তনের অধীনে। নতুন এই প্রযুক্তির আওতায় এখনও পর্যন্ত প্রায় ৮৬ হাজার পোস্ট অফিস আপগ্রেড করা হয়েছে।
ইতিমধ্যেই ভারতীয় পোস্ট তাদের ডিজিটাল ব্যাঙ্কিং উইং ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক চালু করেছে। এই ব্যাঙ্কের অধীনে যাঁদের ওয়াকাউন্ট রয়েছে তাঁরা ইউপিআইয়ের সুবিধাও পেয়ে থাকেন।