নয়াদিল্লি: থেকে থেকেই হুঙ্কার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে ভারত কেন এখনও তেল কিনছে, কখনও তা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন। কখনও মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা করছেন। কিন্তু, ভারত যে আমেরিকার ‘দাদাগিরি’ বরদাস্ত করবে না, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি। এবার আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে লেনদেন নিয়ে বড় পদক্ষেপ করল ভারত। […]