বর্ষাকালে ঘন ঘন পেট খারাপ? এই শুক্তো খেয়ে দেখুন, রাতারাতিই সুস্থ হয়ে উঠবেন - Bengali News | Try this healthy recipe to protect your stomach - 24 Ghanta Bangla News
Home

বর্ষাকালে ঘন ঘন পেট খারাপ? এই শুক্তো খেয়ে দেখুন, রাতারাতিই সুস্থ হয়ে উঠবেন – Bengali News | Try this healthy recipe to protect your stomach

ছোটবেলা থেকেই মা-ঠাকুমার কাছে শোনা বর্ষাকালের সময় একটু বেশিই সচেতন থাকতে হয়। বিশেষ করে এই বর্ষাতে পেট খারাপ হওয়া সম্ভাবনা থাকে বেশি। তাই তেঁতে, নানা সবজি খাওয়া মাস্ট। কারণ, তেঁতো শরীরে ইমিউন ক্ষমতা তৈরি করে। কিন্তু অনেকেই তেঁতো খেতে পারেন না। আবার অনেকে সবজি দেখলেই মুখ বাঁকান। কী উপায়? মা-ঠাকুরমাদের কাছে রয়েছে এর সমাধান। চালকুমড়োর শুক্তো। যা খেতেও দুর্দান্ত, স্বাস্থ্যের পক্ষেও ভাল। কীভাবে রাঁধবেন?

যা লাগবে–

চালকুমড়ো, উচ্ছে, গোটা সরষে,আদা বাটা, চিনি, সরষের তেল, নুন, ঘি।

এভাবে রান্না করুন-

প্রথমে চালকুমড়োকে খুব ভাল করে ধুয়ে ঝিরি ঝিরি করে কেটে নিন। সঙ্গে দুটো উচ্ছে নিয়েও গোল গোল করে কেটে নিন।

এবার একটি কড়াইতে তেল দিয়ে হালকা গরম হলে, উচ্ছে ভেজে তুলে রাখুন। তারপর সেই তেলেই গোটা সরষে, আদা বাটা ফোড়ন দিয়ে ঝিরি ঝিরি করে কেটে নেওয়া চালকুমড়ো দিয়ে দিন। এরপর এর মধ্য়ে আন্দাজমতো নুন দিয়ে কড়াইটা চাপা দিন। হালকা আঁচে রান্না করুন। চালকুমড়ো কষে জল ছাড়লে এবং কষে এলে তার মধ্যে আন্দাজমতো চিনি মিশিয়ে নিন। ভাল করে নাড়াতে থাকুন। এবার ভাজা উচ্ছেগুলোকে দিয়ে দিন উপর দিয়ে। জল শুকিয়ে আসলে ওভেন অফ করে কড়াই কিছুক্ষণ চাপা দিয়ে রাখুন। এরপর ওপর দিয়ে পরিমাণমতো ঘি ছড়িয়ে দিন। কড়াইকে চাপা দিন। এতে ঘিয়ের সুভাস ছড়িয়ে যাবে।

ব্যস, এভাবেই মাত্র পাঁচ মিনিটে তৈরি চালকুমরোর শুক্তো। গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন চালকুমড়োর শুক্তো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *