ফের মেট্রোয় মরণঝাঁপ, বন্ধ ট্রেন চলাচল, চরম দুর্ভোগে যাত্রীরা – Bengali News | One Passenger jumps in Metro Rail Line, Metro Service disrupted in kolkata
কলকাতা: আবার ব্য়াহত মেট্রো পরিষেবা। মেট্রোয় মরণঝাঁপ, তার জেরে ব্যাহত মেট্রো পরিষেবা। গিরীশ পার্ক থেকে সেন্ট্রাল মেট্রো স্টেশন পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা। দুপুর ১২টা থেকে বন্ধ মেট্রো পরিষেবা।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল মেট্রো স্টেশনে সকাল ১১টা ৫৫ মিনিট নাগাদ আপ লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর মুখী লাইনে এক যাত্রী ঝাঁপ দেন। এর জেরেই বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। প্রায় আধ ঘণ্টা ধরে মেট্রো চলাচল বন্ধ। চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা।
বর্তমানে গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে। মাঝখানের অংশে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও মেট্রোর আধিকারিকরা। যে যাত্রী ঝাঁপ দিয়েছেন, তিনি বেঁচে আছেন না মারা গিয়েছেন, তা এখনও জানা যায়নি।
বিস্তারিত আসছে…