Abhishek Banerjee: 'আমাদের নম্রতাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না...', সিওল থেকে পাকিস্তানকে সাফ বার্তা অভিষেকের - Bengali News | Abhishek Banerjee Highlights Operation Sindoor, Slams Pakistan During South Korea Visit - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: ‘আমাদের নম্রতাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না…’, সিওল থেকে পাকিস্তানকে সাফ বার্তা অভিষেকের – Bengali News | Abhishek Banerjee Highlights Operation Sindoor, Slams Pakistan During South Korea Visit

Spread the love

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়Image Credit source: নিজস্ব চিত্র

সিওল: আমাদের নম্রতাকে দুর্বলতা ভাবলে, তা ভুল হবে। দক্ষিণ কোরিয়ায় ভারতের অপারেশন সিঁদুরের সাফল্য প্রসঙ্গে এমনটাই বললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। জাপান হয়ে এই দেশে পৌঁছেছে ভারত সরকারের একটি প্রতিনিধি দল। কেন্দ্রের উদ্যোগেই বিশ্বের নানা দেশে অপারেশন সিঁদুরের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বোঝাতে গিয়েছে সরকারের একাধিক প্রতিনিধি দল।

সোমবার দক্ষিণ কোরিয়ায় একটি বৈঠকে যোগ দিয়েছিলেন অভিষেক। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তোলেন তিনি। তৃণমূল সাংসদের কথায়, ‘ভারতের প্রত্যাঘাতে নিহত জঙ্গিদের শেষ কৃত্যে যাদের দেখা গেল, তারা কেউ সামান্য পাক জওয়ান নয়। সেনা প্রধান ও সেনার নানা বিভাগের কর্তা। পাকিস্তান যে সন্ত্রাসে সরাসরি মদত জোগায়, এই ঘটনার পর তা কার্যত স্পষ্ট।’

অভিষেকের সংযোজন, ‘পহেলগাঁও হামলার ২৪ ঘণ্টা পর TRF হামলার দায় স্বীকার করে। এই TRF কারা? এরা হল লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন। আর সেই লস্কর-জইশদের যখন ভারত মারল, তখন ওদেরই শেষ কৃত্যে গিয়ে হাজির হল পাক সেনাকর্তা ও প্রধানরা।’

উল্লেখ্য, ভারত সংযমী, নম্রতায় বিশ্বাসী। হাজার প্রমাণ থাকা সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামেনি। বরং, তাদের দেশের মধ্যে থাকা জঙ্গিঘাঁটিগুলি নষ্ট করেছে। সিঁদুরের পর ঠিক এমনটাই দাবি করেছিল, সেনা থেকে প্রধানমন্ত্রী। সোমবারও দক্ষিণ কোরিয়া দেওয়া ভাষণে অভিষেকের মুখে শোনা গেল ওই একই কথা। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেককেই সংগঠিত ভাবে লড়াই করতে হবে। বিশ্ব থেকে সন্ত্রাসকে দূর করতে হবে। আমরা কোনও রকমের যুদ্ধ চাই না। অশান্তি চাই না। কিন্তু আমাদের নম্রতাকেও দুর্বলতা ভেবে ভুল করবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *