বারাসত: শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হাজার হাজার মুরগী। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকার ঘটনা। পরপর চারটি পোলট্রিতে আগুন লেগে গিয়েছে বলে জানা যাচ্ছে। তাতেই প্রায় ১২ হাজার মুরগী অগ্নিদগ্ধ হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার খোসবদেলপুর শেখপাড়া এলাকায়। শনিবার দুপুরে হঠাৎ পোল্ট্রি মালিক […]