আগের এম-আধার অ্যাপ আর নেই। বদলে এখন এসেছে নতুন আধার অ্যাপ। আর নতুন এই অ্যাপট আগের তুলনায় ডিজিটালি অনেক উন্নত। এ ছাড়াও এই অ্যাপটিতে আপডেটের মাধ্যমে ফেস অথেন্টিকেশনকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর আগের অ্যাপের সব সেটিংস এই মুহূর্তে ‘সার্ভিসেস’ ট্যাবের অধীনে রয়েছে। এই অ্যাপের চেহারা আলাদা হলেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন আগের মতোই রয়েছে। […]