দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেম। একসঙ্গে পথ চলার পরে অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হিনা খান ও রকি জয়সওয়াল। তবে বিয়ে করার আগে নাকি কোনও পরিকল্পনা করেননি তাঁরা। বরং জীবনের অনিশ্চয়তা থেকেই আচমকা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। স্তন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মধ্যেই রকির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী। এ বার সেই বিয়ের নেপথ্যের অজানা গল্পই শোনালেন হিনা। […]